• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”

Eidin by Eidin
March 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),২০ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কালনায় বিজেপি মনোনীত প্রার্থী সিদ্ধার্থ মজুমদারকে ঘিরে অসন্তোষের আগুন এখন লেলিহান শিখায় পরিনত হয়েছে৷ বৃহস্পতিবার রাতে সড়কপথে টায়ার জ্বেলে বিক্ষোভের পর আজ শুক্রবার কালনার নিভুজি বাজার এলাকায় দলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপির নেতা ও কর্মীরা । উপস্থিত ছিলেন, কালনা-১ ও২ নগর মণ্ডল সভাপতিরা, কালনা নগর সভানেত্রী, প্রাক্তন মণ্ডল সভাপতি ও সাংগঠনিক কাটোয়া জেলার সদস্য প্রমুখ বিজেপি নেতৃত্ব ৷ যদিও বিজেপি মনোনীত প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের কথায়,”তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে বিক্ষোভ করাচ্ছে” । 

উল্লেখ্য,এবারে কালনা বিধানসভার আসনে কংগ্রেস থেকে আসা সিদ্ধার্থ মজুমদারকে প্রার্থী করেছে বিজেপি ৷ এই সেই  সিদ্ধার্থ মজুমদার, যিনি ২০১৯ সালের লোকসভার ভোটে বর্ধমান-দুর্গাপুর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । যদিও শোচনীয় ভাবে পরাজিত হন । সম্প্রতি তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন । আর যোগ দিতেই মিলে গেছে টিকিট । এদিকে এহেন একজন প্রার্থীকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ কিছুটেই মেনে নিতে পারছেন না স্থানীয় বিজেপি নেতাকর্মীরা৷ প্রাক্তন মণ্ডল সভাপতি ও সাংগঠনিক কাটোয়া জেলার সদস্য সৌরভ রায় বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন সিদ্ধার্থ মজুমদার ৷ তিনি কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা । শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে ৬ মাস ধরে কালনায় আছেন । কার সাথে যোগাযোগ করে টিকিট পেয়েছে আমরা জানতে চাই৷’ তার অভিযোগ,’২০১৯ থেকে ২০২৬ সাল অব্দি প্রতি বিধানসভা ও লোকসভা ভোটে বাইরে থেকে এনে কালনায় দাঁড় করানো হয় । ২১ সালে তৃণমূল থেকে আসা লোককে টিকিট দেওয়া হয়েছিল । এবারে কংগ্রেসের লোককে দাঁড় করিয়েছে । আমরা মানব না । আমরা ভূমিপূত্রকে চাই ।’ 

দেখুন ভিডিও 👇

জানা গেছে,বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি  (বিজেপি) কালনা বিধানসভায় প্রার্থী হিসেবে সিদ্ধার্থ মজুমদার-এর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মীরা ৷ “বহিরাগত প্রার্থী মানি না” — এই শ্লোগান তুলে সন্ধ্যা নাগাদ বৈদ্যপুর মোড়ে জমায়েত হয় কালনা-কাটোয়া রোড টায়ার জ্বালিয়ে শুরু হয় তুমুল বিক্ষোভ । পূর্ব সাতগেছিয়ার ২৬২ নম্বর বুথের ৭০ বর্ষীয় বৃদ্ধ বিজেপি কর্মী অশোক দে রাস্তায় শুয়ে হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ পদর্শন করেন । এরপর আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দলবেঁধে কালনার নিভুজি বাজার এলাকায় কাটোয়া সংগঠনিক জেলা কার্যালয়ে এসে দরজায় তালা ঝুলিয়ে দেন । সেই সময় ভিতরে ছিলেন বিজেপির বেশ কয়েকজন আইটি কর্মী । কালনা নগর সভানেত্রী ডালিয়া সূত্রধরের অভিযোগ, ‘প্রতিবার একই কাজ করছে রাজ্য নেতৃত্ব । ভূমিপুত্রকে প্রার্থী না করে বহিরাগতদের প্রার্থী করা হচ্ছে ।’ তিনি বলেন,’এবারে কালনায় জেতার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে । কিন্তু ভুল প্রার্থীর কারনে আমাদের সব আশায় জল ঢেলে দিয়েছে । এবারে আর আমরা বহিরাগত প্রার্থীকে কোনো রকমেই মেনে নেব না । প্রার্থী বদল না হলে আমাদের আন্দোলন চলবে ।’ তবে টাকার লেনদেন করে প্রার্থী নির্বাচন করা হয়নি বলে মনে করছেন তিনি । তার অনুমান যে লবিবাজি করে টিকিট জুটিয়েছেন তাদের দলের ঘোষিত প্রার্থী । 

এদিকে এই বিক্ষোভের মাঝেই আজ শুক্রবার বিকেলেই কালনায় এসে পদযাত্রা এবং কর্মীদের সাথে প্রচারে নামেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভে কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন,’আমার এমন কিছু জানা নেই।  তৃণমূল যদি কাউকে পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইরকম বিক্ষোভ করায়, তাহলে তো যে কেউ করতে পারে ।’যারা বিক্ষোভ করেছে তারা বিজেপি কর্মী নয় বলেও দাবি করেন তিনি।।

Previous Post

চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন

No Result
View All Result

Recent Posts

  • “বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
  • চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন
  • পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে নিরীহ আফগানিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান : ফ্রিডম ফ্রন্ট 
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ,ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম-উদারপন্থী চক্র 
  • বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.