• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার কালিয়াচকে দিনে দুপুরে গ্রামে ঢুকে দুই যুবককে লক্ষ্য করে গুলি ; মহম্মদ রহমতুল্লাহ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক 

Eidin by Eidin
April 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার কালিয়াচকে দিনে দুপুরে গ্রামে ঢুকে দুই যুবককে লক্ষ্য করে গুলি ; মহম্মদ রহমতুল্লাহ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ এপ্রিল : ভোটের আবহে মালদার কালিয়াচকে দিনে দুপুরে গ্রামে ঢুকে দুই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল একদল বহিরাগত দুষ্কৃতী। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন মহম্মদ রহমতুল্লাহ (৩২) এবং এনামুল শেখ (৩০) নামে দুই বন্ধু । রহমতুল্লাহর পেটের বাম দিকে গুলি লেগেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক । অন্যদিকে, এনামুলের পা ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে৷ তবে তিনি বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন। কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে ইতিমত্যেই অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি । 

জানা গেছে,গুলিবিদ্ধ দুজনেরই বাড়ি কালিয়াচক থানার মোজমপুরের হারুচক এলাকায়। আজ দুপুরে হঠাৎ করেই একদল সশস্ত্র দুষ্কৃতী বাইকে চড়ে ওই এলাকায় ঢুকে পড়ে। আহত রহমতুল্লাহর বাবা মুসা শেখ জানিয়েছেন, তাঁর ছেলে এলাকায় জমি কেনাবেচার ব্যবসা করে । ফোন করে রহমতুল্লাহ ও তাঁর বন্ধু এনামুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। হারুচক এলাকার একটি নির্জন আমবাগানে তাঁদের ওপর অতর্কিতে গুলি চালায় দুষ্কৃতীরা।

জানা গেছে,আমবাগানে যেতেই দুই বন্ধু কিছু বুঝে ওঠার আগেই তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । রহমতুল্লাহর পেটের বাম দিকে গুলি লাগে৷ এনামুলের পা ছুঁয়ে একটা গুলি বেরিয়ে যায় । এরপর দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে এলাকা ছেড়ে চম্পট দেয় । তবে পালানোর সময় দুষ্কৃতীরা একটি স্কুটি ফেলে রেখে যায় । যার নম্বর প্লেট ও সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ 

এদিকে গুলিবিদ্ধ দু’জনকেই প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রহমতুল্লাহকে মালদহ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে এবং এনামুলকে মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । তবে নির্বাচনের আদর্শ আচরণবিধি চলাকালীন এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নজরদারি সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি চালাল, তা নিয়ে  প্রশ্ন উঠছে ।। 

Tags: Kaliachak shoot OutMaldaWestbengal
Previous Post

“বাংলার শিশুরা অনাহারে আর তৃণমূল কংগ্রেস তখন ঘুমাচ্ছে” : অমিত মালব্য 

Next Post

ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 

Next Post
ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 

ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 

No Result
View All Result

Recent Posts

  • ইহুদি-বিদ্বেষী বাংলাদেশী জিহাদি ধর্মপ্রচারকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 
  • ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 
  • মালদার কালিয়াচকে দিনে দুপুরে গ্রামে ঢুকে দুই যুবককে লক্ষ্য করে গুলি ; মহম্মদ রহমতুল্লাহ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক 
  • “বাংলার শিশুরা অনাহারে আর তৃণমূল কংগ্রেস তখন ঘুমাচ্ছে” : অমিত মালব্য 
  • চার্চে খ্রিস্টান রীতিতে মায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন মোদী ও হিন্দুত্ববাদের সমালোচক দক্ষিণের বামপন্থী অভিনেতা প্রকাশ রাজ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.