এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৮ এপ্রিল : মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়ার তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের নির্বাচনী জনসভায় দুই গোষ্ঠীর লোকজন তুমুল সংঘর্ষে জাড়ালো । লাঠিসোঁটা,এমনকি তরবারি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় । চলে তুমুল হাতাহাতি । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে । বিজেপির কথায়, বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড ও দেশ বিরোধীকে প্রার্থী করায় এবং ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে৷
সংঘর্ষের ভিডিও ফুটে সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ৷ ভিডিওতে দেখা গেছে, একে অপরকে ধাওয়া করে তুমুল হাতাহাতি শুরু করছে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন৷ তার মাঝে একজনকে তরবারি উঁচিয়ে তাড়া করতে স্পষ্ট দেখা গেছে । হাতাহাতি থেকে চেয়ার ছোড়াছুড়ি, বাদ যায়নি কিছুই । আর এই সমগ্র ঘটনাটি ঘটে তৃণমূল প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মাতিনের সামনেই । যদিও সংঘর্ষের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীর কাছ থেকে ।
তবে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি সোমু সাহা বলেছেন, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে ঠিক কোন পর্যায়ের গিয়েছে তার প্রমাণ হয়েছে গতকাল রাত্রে । দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নগর এলাকায় তৃণমূলের সংঘর্ষ এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তরবারি নিয়ে কোপাতে পর্যন্ত গিয়েছিল৷ এটা বিরোধীদের ওপরে চলতো, এখন তৃণমূলের নিজেদের ওপরে চলছে । সেই জন্য হচ্ছে এটা ? দেখুন, বাদুড়িয়া দাঙ্গার মাস্টারমাইন্ড একটা সমাজ বিরোধী-ভারত বিরোধী-বাংলা বিরোধী-মানুষ বিরোধী-হিন্দু বিরোধী-মুসলিম বিরোধী । তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে৷ নিজের দলের মধ্যেই মানছে না । ভাগাভাগির সমস্যা চরম পর্যায়ে পৌঁছে গেছে । যা পরিস্থিতি তা খুব ভয়াবহ । এই আব্দুল মতিন কে যদি প্রত্যাহার না করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে মারামারি করবে । এমনকি সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়বে । সেটা হাড়োয়ার মানুষ মেনে নেবে না। ২৬ শে হাড়োয়ায় বিজিপি প্রার্থী জয়ী হবে এটা পরিষ্কার৷’ তিনি আরও বলেছেন,’কিছুদিন পর তৃণমূল নামক পার্টিটা মুছে যেতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা।’।
Ahuthor : Eidin Desk.
