• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে দুই পাথর বোঝাই ডাম্পারের সংঘর্ষ, মৃত ১ ও আহত ২

Eidin by Eidin
December 20, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে দুই পাথর বোঝাই ডাম্পারের সংঘর্ষ, মৃত ১ ও আহত ২
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২০ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুই পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে একজনার মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও দুজন । আজ শুক্রবার ভোর প্রায় চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বর্ধমান বোলপুর ২-বি জাতীয় সড়কে ভাতারের ওড়গ্ৰাম ডিভিসি ক্যানেল সংলগ্ন এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রবিউল সেখ(৩৩) । বীরভূম জেলার মাখদুম নগর মোহাম্মদ বাজার এলাকার বাসিন্দা ওই যুবক একটি ডাম্পারের চালক ছিলেন । আহতরা হলেন রবি বাস্কে ও তরুণ মেটে ৷ দুজনেরই বাড়ি বীরভূমের বোলপুর এলাকায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন । 

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানগামী একটি পাথর বোঝাই ডাম্পারের চালক ভাতারের ডিভিসি ক্যানেল এলাকায় ডাম্পারটি দাঁড় করিয়ে শৌচকর্ম সারতে গিয়েছিলেন ৷শৌচকর্ম সেরে গাড়ির পিছনের  টায়ার পরীক্ষা করছিলেন  তিনি৷  সেই সময় বর্ধমানগামী অন্য একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে  দাঁড়িয়ে থাকা  ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে । সংঘর্ষের ফলে সামনের গাড়ির চালক পিষে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাঁড়িয়ে থাকা ডাম্পার চালক রবিউল শেখের। পিছনের ডাম্পার চালক ও খালাসী গাড়ির মধ্যেই আটকে পড়ে। স্থানীয় মানুষজন ও ভাতার থানার ওড়গ্ৰাম ক্যাম্পের পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার দুটিকে আটক করেছে । স্থানীয়দের অনুমান, পিছনের ডাম্পার চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।।

Previous Post

দীর্ঘ পাঁচ দিন ধরে মুখে আটকে থাকা কৌটো মুক্ত করে পথকুকুরের প্রাণ বাঁচালেন ভাতারের পশুপ্রেমী যুবক

Next Post

কংগ্রেসের দুর্নীতি এনপিএ বৃদ্ধির কারণ; ব্যাঙ্কিং ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য বর্তমান কেন্দ্র সরকারের প্রশংসা করলেন নরেন্দ্র মোদীর সমালোচক রঘুরাম রাজন

Next Post
কংগ্রেসের দুর্নীতি এনপিএ বৃদ্ধির কারণ; ব্যাঙ্কিং ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য বর্তমান কেন্দ্র সরকারের প্রশংসা করলেন নরেন্দ্র মোদীর সমালোচক রঘুরাম রাজন

কংগ্রেসের দুর্নীতি এনপিএ বৃদ্ধির কারণ; ব্যাঙ্কিং ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য বর্তমান কেন্দ্র সরকারের প্রশংসা করলেন নরেন্দ্র মোদীর সমালোচক রঘুরাম রাজন

No Result
View All Result

Recent Posts

  • মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী ; ইংল্যান্ডকে ৪১২ রানের বিশাল লক্ষ্য দিল ভারত
  • ইসলামাবাদের শিয়া মসজিদে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ১১, আহত ৮০ জন
  • শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মধ্যে ‘ বাপ বাপান্ত’ ঘিরে উত্তপ্ত বিধানসভা 
  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.