• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 

Eidin by Eidin
February 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ ফেব্রুয়ারী : মাস খানেক আগে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আনখোনা গ্রামে মন্দিরে চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতরা হল বীরভূম জেলার লাভপুর থানার মউগ্রামের বাসিন্দা চাঁদ শেখ (৩৮) এবং লাভপুর থানার শাসপুর গ্রামের বাসিন্দা তাহের শেখ (৩৩)। আজ শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে,গত কেতুগ্রাম থানার আনখোনা গ্রামে বারোয়ারি ধর্মরাজ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গত ৫ জানুয়ারী রাতে । পরের দিন সকালে নিত্যসেবার কাজ করতে গিয়ে সেবাইতদের নজরে পড়ে মন্দিরের গেটের একাধিক তালা ভাঙা । এরপর তিনি মন্দিরে ঢুকে দেখেন দেব বিগ্রহের শরীর থেকে সমস্ত সোনারূপোর অলঙ্কার চুরি হয়ে গেছে । তার মধ্যে ছিল দেববিগ্রহের সোনার ৪ জোড়া চোখ, টিকলি, হার, নথসহ লক্ষাধিক টাকার অলঙ্কার । এছাড়া রূপোর ছাতা, চোখ সহ বেশকিছু অলঙ্কার চুরি হয়ে যায়। সব মিলে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট করে পালায় দুষ্কৃতীরা। গত ৬ জানুয়ারী এনিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । শেষ পর্যন্ত সূত্র মারফত পুলিশ  লাভপুর থানা এলাকার দুই দুষ্কৃতী চাঁদ শেখ ও তাহের শেখের নাম জানতে পারে । সেখানে হানা দিয়ে কেতুগ্রাম থানার পুলিশ ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । পুলিশ জানিয়েছে, ধৃতরা নিজেদের অপরাধের কথা কবুল করেছে। ধৃতদের জেরা করে চুরি করা সামগ্রী উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।

Previous Post

দুর্ঘটনা মৃত স্ত্রী ও শিশুসন্তানের দেহ মর্গে ফেলে শুনানিতে হাজির হলেন শোকার্ত স্বামী 

Next Post

যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  

Next Post
যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  

যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর 'ঘুসখোর পণ্ডিত' ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  

No Result
View All Result

Recent Posts

  • রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় যুব দল
  • যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  
  • কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
  • দুর্ঘটনা মৃত স্ত্রী ও শিশুসন্তানের দেহ মর্গে ফেলে শুনানিতে হাজির হলেন শোকার্ত স্বামী 
  • মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী ; ইংল্যান্ডকে ৪১২ রানের বিশাল লক্ষ্য দিল ভারত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.