• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুরগি চোর সন্দেহে দুই বধুকে বেদম মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত শাশুড়ি, অভিযুক্ত কাকাশ্বশুর ও তাঁর ছেলে

Eidin by Eidin
January 4, 2022
in রাজ্যের খবর
মুরগি চোর সন্দেহে দুই বধুকে বেদম মারধর, বাঁচাতে গিয়ে আক্রান্ত শাশুড়ি, অভিযুক্ত কাকাশ্বশুর ও তাঁর ছেলে
থানায় আক্রান্ত তিন মহিলা। ভাতার । মঙ্গলবার ।
7
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ জানুয়ারী : মুরগি চোর সন্দেহে দুই বধুকে বেদম মারধরের অভিযোগ উঠল তাঁদের এক কাকাশ্বশুর ও কাকাশ্বশুরের ছেলের বিরুদ্ধে । দুই বধূকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁদের সম্পর্কিত শাশুড়িও । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মোহনপুর গ্রামের । মঙ্গলবার আক্রান্ত দুই বধু ভ্রমরা বেগম, মঞ্জিলা বেগম ও তাঁদের সম্পর্কিত শাশুড়ি মমতাজ বিবি ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন । দুই বধু মিলে তাঁদের কাকাশ্বশুর শেখ বক্কর ও তাঁর ছেলে শেখ নিয়াজুলের বিরুদ্ধে ভাতার থানায় মারধরের অভিযোগ দায়ের করেছেন । পুলিশ অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,ভাতারের মোহনপুর গ্রামের বাসিন্দা ভ্রমরা বেগম, মঞ্জিলা বেগমের স্বামী শেখ ইবু ও শেখ রাজুরা দুই ভাই । তাঁরা খড় কেনাবেচার ব্যাবসা করেন । ব্যাবসার কারনে অধিকাংশ সময় তাঁদের বাড়ির বাইরেই কাটাতে হয় । দুই জা ও মঞ্জিলার দুই নাবালক সন্তান বাড়িতে থাকে। অন্যদিকে কিছুটা পাশেই বাড়ি পেশায় পোলট্রি মুরগির ব্যাবসায়ী শেখ বক্করদের । বাড়ির অদূরেই তাঁর পোলট্রি মুর্গীর ফার্ম রয়েছে । এছাড়া দোতলা মাটির বাড়ির উপরতলার ঘরেও মুরগি রেখে দেন ওই ব্যক্তি । সোমবার কোনওভাবে উপরতলার ঘরের জানালার ফাঁক গলে একটি মুরগি বধুদের বাড়ির সামনে গিয়ে পড়ে । আর তা থেকেই ঘটনার সুত্রপাত ।
মঞ্জিলা বেগম বলেন,’ওই মুরগিটি শেখ বক্করদের বাড়ির দোতলার ঘরের জানালার ফাঁক গলে পালিয়ে এসে আমাদের বাড়ির সামনে চড়ছিল । সেটা দেখে ওদের সন্দেহ হয় আমরা ওই মুরগি চুরি করেছি। আর এই সন্দেহের কারনে ওরা প্রথমে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে । আমরা প্রতিবাদ করলে কাকাশ্বশুর শেখ বক্কর ও তাঁর ছেলে শেখ নিয়াজুল বাড়িতে চড়াও হয়ে আমাদের মারধর করে। আমার কাকি শাশুড়ি মমতাজ বিবি আমাদের বাঁচাতে এলে তাঁদেও ফেলে বেদম পেটায় । তাঁর কান কেটে দেয় । তাই কাকাশ্বশুর ও তাঁর ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের কাছে আবেদন জানিয়েছি ।’।

Previous Post

চুরির ঘটনায় জেলবন্দি দুই কুখ্যাত দুষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিল কাটোয়া থানার পুলিশ

Next Post

সাইকেলে চড়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলেন কালনা দুই যুবক, উদ্দেশ্য করোনা নিয়ে দেশবাসীকে সচেতন করা

Next Post
সাইকেলে চড়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলেন  কালনা দুই যুবক, উদ্দেশ্য করোনা নিয়ে দেশবাসীকে সচেতন করা

সাইকেলে চড়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দিলেন কালনা দুই যুবক, উদ্দেশ্য করোনা নিয়ে দেশবাসীকে সচেতন করা

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.