• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজস্থানে বন্দে ভারত এক্সপ্রেসে নাশকতার ছক, চালকের তৎপরতায় রুখল বড়সড় দূর্ঘটনা

Eidin by Eidin
October 3, 2023
in দেশ
রাজস্থানে বন্দে ভারত এক্সপ্রেসে নাশকতার ছক, চালকের তৎপরতায় রুখল বড়সড় দূর্ঘটনা
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,০৩ অক্টোবর : সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস আসার পর থেকেই কোনো এক অজ্ঞাত কারনে এক শ্রেণীর মানুষের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ট্রেনটি । পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বহুবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে । এবার রাজস্থানে রেললাইনের উপর পাথর বিছিয়ে ও লোহার মোটা রড ঢুকিয়ে নাশকতা চালানোর চেষ্টা হল । যদিও চালকের তৎপরতায় রক্ষা পেয়ে গেল বড়সড় দূর্ঘটনা ।
জানা গেছে,সোমবার সকালে নির্ধারিত সময়ে রাজস্থানের উদয়পুর-জয়পুর রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জয়পুরের মুখে রওনা হয় । কিন্তু ট্রেনটি সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝামাঝি এলাকায় এলে রেললাইনের উপর কিছু অস্বাভাবিক বস্তু নজরে পড়ে চালকের । সঙ্গে সঙ্গে তিনি আপৎকালীন ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন । এরপর চালকের কাছ থেকে রেলের কন্ট্রোল রুমে খবর গেলে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা । তারা রেললাইন পরীক্ষা করতে গিয়ে দেখতে পান ট্রাকের উপর সাজানো রয়েছে সারি সারি মোটা পাথর । লাইনের ফিসপ্লেটে গেঁথে রাখা হয়েছে এক থেকে দেড় ফুটের মোটা লোহার রড । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রেলদপ্তর । যদিও পাথর ও লোহার রড সরানোর পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি ।
উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে দোষীদের সন্ধান চালানো হচ্ছে । উল্লেখ্য,সোমবারই চিতরগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল । সেই কারনে পরিকল্পিত ভাবে বন্দে ভারত এক্সপ্রেসে নাশকতা চালানোর চেষ্টা হয় বলে মনে করা হচ্ছে ।।

Previous Post

কবিতা : মনে পড়ে বন্ধু

Next Post

কুমড়ো ও তেলাকুচা ফুল দিয়ে গান্ধী স্মরণ মালদার হরিশ্চন্দ্রপুরে

Next Post
কুমড়ো ও তেলাকুচা ফুল দিয়ে গান্ধী স্মরণ মালদার হরিশ্চন্দ্রপুরে

কুমড়ো ও তেলাকুচা ফুল দিয়ে গান্ধী স্মরণ মালদার হরিশ্চন্দ্রপুরে

No Result
View All Result

Recent Posts

  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • রাতভর তালিবানের ব্যাপক হামলায় ৫৫ পাক সেনা খতম, ১৯ পাকিস্তানি পোস্ট ও একটি বিমান ধ্বংস ; “ভারতের প্রতিনিধি তালিবান”দের দেখে নেওয়ার হুমকি পাকিস্থানি প্রতিরক্ষামন্ত্রীর
  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.