• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফিলিস্তিনিদের ফের গাজা ছাড়ার কথা বললেন ট্রাম্প

Eidin by Eidin
January 31, 2025
in আন্তর্জাতিক
ফিলিস্তিনিদের ফের গাজা ছাড়ার কথা বললেন ট্রাম্প
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,৩১ জানুয়ারী : ফিলিস্তিনের গাজার অধিবাসীদের ফের মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই দুটি দেশ গাজাবাসীদের গ্রহণ করতে প্রস্তুত। যদিও মিশর ও জর্ডান উভয়েই ট্রাম্পের এই প্রস্তাব নাকচ করেছে বলে জানা গেছে । বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকেরা গাজাবাসীদের মিশর ও জর্ডানে পাঠানো ট্রাম্পের পরিকল্পনা, শুল্ক আরোপ ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করেন। এ সময় ট্রাম্প বলেন,ফিলিস্তিনিদের গাজা ছাড়া করা উচিত। পাশাপাশি  মিশর ও জর্ডানের ওপর শুল্ক আরোপের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা অবশ্যই এটি করব।’

এর আগে গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা জানান। তখন তিনি গাজাবাসীদের ‘নিরাপদে সরিয়ে’ মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছিলেন।

তবে মিশরের প্রেসিডেন্ট আল সিসি গত বুধবার ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়ায় বলেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করা অন্যায়। আমরা এটি কোনোদিন মেনে নেব না।

অন্যদিকে জর্ডানের দ্বিতীয় রাজা আবদুল্লাহ বলেন, ‘ফিলিস্তিনিরা তাদের নিজেদের ভূখণ্ডেরই থাকবে। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার ও সুদৃঢ়।’

এ দিকে গাজা উপত্যকা পরিদর্শন করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। তিনি গাজা পরিদর্শন শেষে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুনর্গঠনে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর। গাজায় জল এবং বিদ্যুৎ নেই। সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা চমকে দেওয়ার মত ।’  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘গাজার আড়াই হাজার শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। চিকিৎসার জন্য তাদের অবিলম্বে বিদেশে পাঠানো উচিত।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশ ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । আহত হয়েছে এক লাখ ১১ হাজারের বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি উপত্যকার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। কারন ওই সমস্ত ভবনগুলিতে আত্মগোপন করে নাশকতা চালাচ্ছিল সন্ত্রাসী হামাস । যেকারনে ইসরায়েলের বিমানবাহিনীর অভিযানে গত ১৫ মাসের ৮০ হাজারের বেশি ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।। 

Previous Post

বাংলাদেশে ফের নিখোঁজ হয়ে গেল এক হিন্দু যুবক ও এক কিশোরী

Next Post

‘মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে, ঢাকা বানিয়ে ফেললেন’ : মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Next Post
‘মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে, ঢাকা বানিয়ে ফেললেন’ : মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

'মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে, ঢাকা বানিয়ে ফেললেন' : মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির আনা বাংলাদেশী অনুপ্রবেশকারী অভিযোগে ভোটার তালিকা থেকে নাম খোয়ালেন দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যা
  • স্বাধীন ভারতে প্রতিটি ভোটে মতাধিকার প্রয়োগ করেও আজ নির্বাচন কমিশনের তালিকায়  ’বিচারাধীন’ চিহ্নিত  ১০৪ বছরের প্রবীণ
  • বিজয় দেবেরকোন্ডার গ্রামে কনে রশ্মিকাকে জমকালো স্বাগত, গ্রামবাসীদের জন্য একটি বড় চমক
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের সমালোচনা করে  ট্রোলড হলেন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় মহম্মদ আমির 
  • মমতার গড়ে “নাস্তিকতা ও সেকুলার নিপাত যাওয়ার” ডাক দিলেন শুভেন্দু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.