• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, জাতীয় সড়কপথ অবরোধ

Eidin by Eidin
April 14, 2021
in রাজ্যের খবর
মালদায় ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, জাতীয় সড়কপথ অবরোধ
পথ অবরোধ । দুর্ঘটনাস্থলে মৃত ব্যক্তির দেহ । মালদা । বুধবার ।
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক ,মালদা,১৪ এপ্রিল : বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো এক ব‍্যক্তি। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার ৮১ নম্বর জাতীয় সড়কের গোবিন্দপাড়ার কাছে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম সাইফুদ্দিন আলী (৪০) । তাঁর বাড়ি চাঁচল-২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া অঞ্চলের খানপুর গ্রামে । দুর্ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা মৃতদেহ সড়ক পথের উপর ফেলে রেখে বিক্ষোভ দেখায় । চলে পথ অবরোধ । অবরোধের জেরে র ব্যাপক যানজটের সৃষ্টি হয় । দীর্ঘক্ষন ধরে পথ অবরোধ চলায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা । যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,চন্দ্রপাড়া অঞ্চলের খানপুরের বাসিন্দা সাইফুদ্দিন আলী জনমজুরির কাজ করতেন ।এদিন বিকেলে কাজ সারার পর তিনি বাড়ি ফেরেন । তারপর কিছু কেনাকাটার জন্য বাজারে গিয়েছিলেন । ঘটনার প্রত‍্যক্ষ‍্যদর্শীরা জানান,জাতীয় সড়ক পথ ধরে বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে সাইফুদ্দিনকে । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
স্থানীয়দের অভিযোগ, গোবিন্দপাড়ার কাছে ৮১ নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । সেই কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে মানুষ । এদিন দুর্ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা সড়ক পথের উপর মৃতদেহ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । স্থানীয়দের দাবি, অবিলম্বে বেহাল সড়কপথ সংস্কার করতে হবে । পাশাপাশি গোবিন্দপাড়ার কাছে জাতীয় সড়কপথে ডিভাইডারের ব্যাবস্থা করার দাবি জানান গ্রামবাসীরা । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।।

Previous Post

“দিদির রাগই প্রমান করছে নির্বাচন তাঁর হাতের বাইরে চলে গেছে” : জেপি নাড্ডা

Next Post

“যারা শীতলকুচি নিয়ে পড়ে আছে তারা আসলে ভোটে হেরে গেছে” : দিলীপ ঘোষ

Next Post
“যারা শীতলকুচি নিয়ে পড়ে আছে তারা আসলে ভোটে হেরে গেছে”  :  দিলীপ ঘোষ

"যারা শীতলকুচি নিয়ে পড়ে আছে তারা আসলে ভোটে হেরে গেছে" : দিলীপ ঘোষ

No Result
View All Result

Recent Posts

  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 
  • হনুমত্-পঞ্চরত্নম্ : সুখসমৃদ্ধি এবং রামভক্তি লাভ হয়
  • আলি খোমেনি : মাদ্রাসার ছাত্র থেকে নৃশংস স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী 
  • আলি খোমেনি ও তার পুত্রসহ গোটা মন্ত্রিসভা ইসরায়েলের হামলায় মারা গেছেন ; নতুন ইরান গঠনের ডাক দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ 
  • আলি খোমেনির মৃত্যু নিয়ে গুঞ্জন ; নেতানিয়াহু বলেছেন : “সাহসী ইরানি জাতির স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.