• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; “এ ডর মুঝে আচ্ছা লগা” : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 

Eidin by Eidin
February 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; “এ ডর মুঝে আচ্ছা লগা” : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২১ ফেব্রুয়ারী : ২০২১ সালের বিধানসভার ভোটে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছিলেন শিলিগুড়ির মেয়র ও উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা গৌতম দেব । ৫ বছর আগের সেই পরাজয়ের হতাশার যন্ত্রণা এখন ঝরে পড়ল তার গলায় । জনসমর্থন হারানোর একরাশ ব্যাথা বুকে নিয়ে “জন্মভূমি” শিলিগুড়িতে ফিরে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন গৌতম দেব । এদিকে শিখা চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, “এ ডর মুঝে আচ্ছা লগা” ।

গৌতম দেব এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন, তা কানাঘুষো শোনা যাচ্ছিল। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি । ডাবগ্রাম -ফুলবাড়ি বিধানসভায় প্রার্থী হবেন না বলে শুক্রবার নিজেই ঘোষণা করে তিনি জানিয়েছে যে জন্মভূমি শিলিগুড়িতেই ফিরছেন । অর্থাৎ তিনি যে প্রার্থী হচ্ছেন, তা স্পষ্ট করে দিয়েছেন গতকাল । 

গত ২০২১ নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আসনে পরাজিত হন গৌতম দেব। এরপর এবার বিধানসভা নির্বাচনে গৌতম দেব কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। তবে শেষমেষ কোনও রাখঢাক না রেখেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায় ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির একটি সরকারি অনুষ্ঠানে তিনি ঘোষণা করে দিলেন, ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে নয়, শিলিগুড়ি থেকেই লড়ছেন তিনি। তিনি বলেন, ‘আমি আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না। প্রকাশ্যে বলে গেলাম। আমি আমার জন্মভূমি শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। ডাবগ্রাম-ফুলবাড়িতে আমি যা কাজ করেছি, আমাদের সরকার যা কাজ করেছে, তা এর আগে হয়নি। কিন্তু লোকসভা নির্বাচনে আমাদের দল আর তারপরে বিধানসভা নির্বাচনে আমি পরাজিত হয়েছি। এখানে কাজ করবে তৃণমূল সরকার আর ভোটে জয় পাবে বিজেপি। এটা হতে পারে না। এমন একজন সাংসদ আর বিধায়ককে জয়ী করেছে এখানকার মানুষ, যারা কোনও কাজ করে না।’

আর এই ঘোষণার পরই তীব্র কটাক্ষ করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িক শিখা চট্টোপাধ্যায় । তিনি বলেন,’মানুষ ওনাকে বর্জন করেছে এটা উনি ভালো মত জানেন । আর উনি যে জিতবেন না সেটা ভেবে উনি ভীষণভাবে ভয় পেয়েছেন । খুব ভালো হয়েছে যে উনি নিজে বুঝতে পেরেছেন । এ ডর মুঝে আচ্ছা লগা। বহুত বড়িয়া বাত হ্যায় ।’ তিনি গৌতম দেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন,’ওর যদি ক্ষমতা থাকে তাহলে ডাবগ্রাম- ফুলবাড়িতে আসুন না । কেন কিছুদিন ধরে মানুষকে বিভ্রান্ত করল ?’ অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও মনে করছেন যে গৌতম দেব শিলিগুড়িতে এসেও বিশেষ লাভ কিছু করতে পারবেন না । শিলিগুড়ির মানুষও ওনাকে পরিত্যাগ করবে ।।

Previous Post

ভোটের মুখেই “পুত্র বিয়োগের শোক” পেলেন সিপিএমের মহম্মদ সেলিম !  

Next Post

‘লাভ জিহাদ’ রোধ করতে বিবাহ নিবন্ধনের আগে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক করল গুজরাট সরকার 

Next Post
‘লাভ জিহাদ’ রোধ করতে বিবাহ নিবন্ধনের আগে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক করল গুজরাট সরকার 

'লাভ জিহাদ' রোধ করতে বিবাহ নিবন্ধনের আগে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক করল গুজরাট সরকার 

No Result
View All Result

Recent Posts

  • কর্ণাটকে একের পর এক ঐতিহাসিক মন্দিরে দেবদেবীর শিলামূর্তি ভাঙচুর 
  • ‘লাভ জিহাদ’ রোধ করতে বিবাহ নিবন্ধনের আগে বাবা-মায়ের অনুমতি বাধ্যতামূলক করল গুজরাট সরকার 
  • জনসমর্থন হারিয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি ত্যাগের ঘোষণা করলেন তৃণমূলের গৌতম দেব ; “এ ডর মুঝে আচ্ছা লগা” : বললেন বিজেপির শিখা চ্যাটার্জি 
  • ভোটের মুখেই “পুত্র বিয়োগের শোক” পেলেন সিপিএমের মহম্মদ সেলিম !  
  • শ্রী ছিন্নমস্তা অষ্টোত্তর শত নামাবলিঃ : ভয়, অশুভ শক্তি এবং শত্রুর বিনাশের জন্য পাঠ করা হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.