• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চটুল হিন্দি গানের তালে বাসের মধ্যে উদ্যাম নৃত্য করতে করতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে কলকাতায় গেলেন তৃণমূল কর্মীরা !

Eidin by Eidin
July 20, 2025
in কলকাতা, রাজ্যের খবর
চটুল হিন্দি গানের তালে বাসের মধ্যে উদ্যাম নৃত্য করতে করতে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে কলকাতায় গেলেন তৃণমূল কর্মীরা !
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুলাই : ট্যুরিস্ট বাসের সমস্ত আসন ভর্তি । বাসের বক্সে বাজছে বলিউড অভিনেত্রী ক্যাটেরিনা কাইফের আইটেম সং “চিকনি চামেলি” । গান শুরু হতেই পিছনের আসনে বসে থাকা যাত্রীরা উঠে দাঁড়িয়ে গানের তালে উদ্যাম নৃত্য শুরু করে দেয় । কোনো কোনো অতি উৎসাহীকে পরনের জামাটি খুলে উদ্বাহু হয়ে উদ্দাম নাচতে দেখা যায় ৷ বলা হচ্ছে যে বাসটির গন্তব্য কলকাতার ধর্মতলায় আগামী কাল আয়োজিত হতে চলা একুশে জুলাইয়ের শহিদ স্মরণসভা ৷ ভিডিওটি একজন এক্স ব্যবহারকারী শেয়ার করে লিখেছেন,’২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে জলঙ্গি দক্ষিণ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।নেতৃত্বে তৃণমূল যুব সভাপতি মোশারফ হোসেন ওরফে লিলুয়া। বাসে শহিদদের উৎসর্গ করে গান চলছে “চিকনি চামেলি” ও আরো কিছু ভোজপুরি গান ।’ শুধু তাইই নয়,নৃত্যের মুহুর্তটি ফেসবুক লাইভ করেন তৃণমূল নেতা । 

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে জলঙ্গি দক্ষিণ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।নেতৃত্বে তৃণমূল যুব সভাপতি মোশারফ হোসেন ওরফে লিলুয়া। বাসে শহিদদের উৎসর্গ করে গান চলছে " চিকনি চামেলি " আরো কিছু ভোজপুরি গান । pic.twitter.com/GxofjnTcH8

— Tolamul Monitor (@TMCWatch) July 20, 2025

এখন শহীদ স্মরণ অনুষ্ঠানগামী তৃণমূল কর্মীদের এহেন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । শহিদ দিবসের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। শহিদ স্মরণ কি এবার নিছকই আনন্দযাত্রায় রূপ নিচ্ছে?”, “একুশে জুলাইয়ের মূল উদ্দেশ্য কি তবে হারিয়ে যাচ্ছে?”এই ধরণের নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। অনেকেই মনে করছেন, “এই ধরনের আচরণ শুধু অশোভনই নয়, শহিদদের প্রতি এক ধরনের অসম্মান। শোক ও শ্রদ্ধার দিনে এমন চিত্র ভাবনারও বাইরে।” যদিও এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ভিডিও বা বিতর্ক নিয়ে কোনও মন্তব্য আসেনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন ।। 

Previous Post

আধার যাচাইকরণের জন্য আর কোনও ওটিপির প্রয়োজন নেই ! অনলাইন প্রতারণা রুখতে বিশাল সিদ্ধান্ত নিল মোদী সরকার

Next Post

পাটনা হাসপাতাল হত্যা মামলার মূল শ্যুটার তৌসিফ বাদশা সহ ৮ জন গ্রেপ্তার, কলকাতায় লুকিয়ে ছিল

Next Post
পাটনা হাসপাতাল হত্যা মামলার মূল শ্যুটার তৌসিফ বাদশা সহ ৮ জন গ্রেপ্তার, কলকাতায় লুকিয়ে ছিল

পাটনা হাসপাতাল হত্যা মামলার মূল শ্যুটার তৌসিফ বাদশা সহ ৮ জন গ্রেপ্তার, কলকাতায় লুকিয়ে ছিল

No Result
View All Result

Recent Posts

  • খামেনির হত্যার পর ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যু পরোয়ানা জারি করলেন ভারতের শিয়া ধর্মগুরু মাওলানা সৈয়দ কালবে জাওয়াদ
  • খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
  • টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.