• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জবরদলকারীদের পাশে তৃণমূল, ভাতারে উচ্ছেদ অভিযান স্থগিত রাখল রেল দপ্তর

Eidin by Eidin
June 14, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
জবরদলকারীদের পাশে তৃণমূল, ভাতারে উচ্ছেদ অভিযান স্থগিত রাখল রেল দপ্তর
11
SHARES
157
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতার ও বলগোনা রেলস্টেশনের আশেপাশে রেলের জায়গা জবরদখল করে গজিয়ে উঠেছে বহু দোকান ও ঝুপড়ি । জবরদখলকারীদের উচ্ছেদের জন্য বহুবার রেলের তরফে নোটিশ করা হয় । কিন্তু উচ্ছেদ করতে এলেই জবরদখলকারীদের সাথে নিয়ে পুণঃর্বাসনের দাবি জানাতে শুরু করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব । যেকারণে রেলের জায়গা জবরদখল মুক্ত করা সম্ভব হয়নি । আজ শুক্রবার ফের তৃণমূল কংগ্রেসের বাধার কারনে উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে হয় রেল কর্তৃপক্ষকে ।

জানা গেছে, ভাতার রেলস্টেশনের রেলের জায়গায় শতাধিক দোকানপাট ও ঝুপড়ি রয়েছে । এমনকি রেলের জায়গায় গ্রহরাজের একটা মন্দিরও করা হয়েছে । শুধু তাইই নয়, গ্রহরাজ মন্দিরের পূর্ব দিকে রেললাইনের কাছাকাছি বছর খানেক আগে একটা শিবমন্দিরও করা হয় । 

জানা গেছে, ভাতার রেলস্টেশনে রেলের জায়গা জবরদখলকারী প্রায় ১৩১ জনকে সপ্তাহ তিনেক আগে নোটিশ করে জায়গা খালি করে দিতে বলা হয় । আজ শুক্রবার ছিল জায়গা খালি করার শেষ দিন । যথারীতি জায়গা খালি করা না হলে রেল কর্তৃপক্ষ রেলপুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে আসে । কিন্তু তার আগেই  রেলস্টেশনে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল । সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তনু কোঁয়ার, ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ, সহ সভাপতি অশোক হাজরা, শুভ্রাংশু বুট, যুব তৃণমূল নেতা সফিকুল আলম, বাপ্পাদিত্য হুই,জুলফিকার আলী সহ বেশকিছু ব্লক স্তরের নেতারা । তারা পুণঃর্বাসনের দাবি জানান । শেষ পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে রেল ও আরপিএফ আধিকারিকদের দু’দফার আলোচনার পর আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয় । তবে পুণঃর্বাসনের ব্যবস্থা না করে ফের উচ্ছেদ করতে এলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু কোঁয়ার ।। 

Previous Post

মদপানের সময় বচসার জেরে রক্তারক্তি কান্ড বাধাল ভাতারের দুই যুবক

Next Post

কবিতা : কন্যা রে তুই

Next Post
কবিতা : কন্যা রে তুই

কবিতা : কন্যা রে তুই

No Result
View All Result

Recent Posts

  • মালদার রতুয়া ৪ শতাধিক মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়ে বললেন : “লক্ষ্মীর ভান্ডার নয়, ছেলেমেয়ের কর্মসংস্থান চাই”
  • শিলিগুড়ির আশিঘরে মাদকসহ গ্রেপ্তার মা ও মেয়ে 
  • “হারিল হারিল,মমতা হারিল” : ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর শ্লোগান তুললেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী 
  • ডিএ মামলায় সুপ্রিম চাপে মমতা ব্যানার্জি, অবিলম্বে বকেয়া ডিএ- এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ 
  • লিবিয়ার প্রাক্তন নেতা গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে ঘরে ঢুকে গুলি করে মারল অজ্ঞাত বন্দুকধারীরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.