• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এনসিডবলু “ভুয়া” অভিযোগ করছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, ধুয়ে দিলেন এনসিডবলু সদস্য অর্চনা মজুমদার

Eidin by Eidin
April 21, 2025
in কলকাতা, রাজ্যের খবর
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এনসিডবলু “ভুয়া” অভিযোগ করছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, ধুয়ে দিলেন এনসিডবলু সদস্য অর্চনা মজুমদার
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ এপ্রিল : মুর্শিদাবাদের সামেরগঞ্জ ও ধুলিয়ানে সাম্প্রদায়িক হিংসায় বহু হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছিল ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদী মুসলিম জনতা ৷ বহু পরিবার প্রাণ বাঁচাতে ঘর ছাড়া হয়ে যায় । অনেকে পার্শ্ববর্তী মালদা জেলার গ্রামের একটা স্কুলে গিয়ে আশ্রয় নেয় । এনসিডবলুর একটা দল দু’দিন ধরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলে গত ১১ ও ১২ এপ্রিল ঘটে যাওয়া ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসার কাহিনী শোনেন । তারা দাঙ্গা কবলিত সামেরগঞ্জ ও ধুলিয়ানে গিয়ে পরিদর্শন করেন । পরে দলটি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে হিংসার বিস্তারিত বিবরণ দেন এবং তাকে হস্তক্ষেপের আবেদন জানান । 

আর এতেই চরম ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ । তিনি একটা ভিডিও বার্তায় এনসিডবলুকে “কুখ্যাত” বলার পাশাপাশি এনসিডবলু-এর সদস্যা ডঃ অর্চনা মজুমদারকে ব্যক্তিগত আক্রমণ করেছেন । সাগরিকা ঘোষের কথায়, এনসিডবলু ইন্ডিয়া একটা কুখ্যাত কমিশন বলে পরিচিত হবে হোয়াইট পেপারের জন্য । এনসিডবলু-কে শেষবার সন্দেশখালিতে দেখা গিয়েছিল, যেখানে ভুয়া ধর্ষণের অভিযোগে মহিলাদের ফাঁকা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল, এখন তা মালদা/মুর্শিদাবাদে। সামনে আরও ফাঁকা কাগজ? অতিরিক্ত: এনসিডবলু সদস্য অর্চনা মজুমদার ২০২১  2সালের বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির  প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং হেরে গিয়েছিলেন। আমরা কি সত্যিই বিজেপি মহিলা শাখার কাছ থেকে একটি বস্তুনিষ্ঠ “প্রতিবেদন” আশা করি, দুঃখিত ।’  

এদিকে সাগরিকা ঘোষের এই প্রকার দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক মন্তব্যের জন্য তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ডঃ অর্চনা মজুমদার । তিনি তৃণমূল সাংসদের ভিডিওটি ট্যাগ করে লিখেছেন,’ম্যাডাম সাগরিকা ঘোষ, দিল্লির একটি এসি রুম থেকে টুইট করে দাবি করা সহজ যে সবকিছু ঠিক আছে। বাংলার একজন সাংসদ হিসেবে, মানুষ আপনার কাছ থেকে ঠিক কী পেয়েছে? তাদের সঙ্কটের সময়, আপনি ৫-তারকায় মধ্যাহ্নভোজ করছেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে গল্প বলছেন। আমি আপনাকে অনুরোধ করছি—একবার মুর্শিদাবাদে আসুন। সেখানকার মায়েদের যন্ত্রণা অনুভব করুন ।’ 

তিনি আরও লিখেছেন,’সরকারি তথ্য অনুসারে: ৩০০+ বাড়ি ধ্বংস হয়েছে দাঙ্গায় ২ জন নিহত হয়েছেন। শ্বেতপত্র? আমরা সবাই জানি সাদা হল সুপ্রিমোর প্রিয় রঙ। সেই কারণেই আমরা পেয়েছি: রাজনৈতিক হত্যার কারণে সাদা কাগজে শিক্ষক, বিডিও, পুলিশ অফিসার এবং হাজার হাজার বিধবা সাদা শাড়ি পরেছেন। এখন মুর্শিদাবাদ দাঙ্গায়, আরও ২ জন মা সাদা পোশাক পরেছেন—আপনাদের ব্যর্থতার জন্য। আমার রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তোলার আগে, এই উত্তর দিন: পশ্চিমবঙ্গরাজ্য মহিলা কমিশন কেন নীরব? মুখ্যমন্ত্রী কোন কর্তৃত্বে বলেছিলেন, “তারা পরে আসবেন”? কমিশন কি এখন মুখ্যমন্ত্রীর অধীনে? সদস্য মারিয়া ফার্নান্দেজ: এখন তৃণমূলের সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি ।  সদস্য ডঃ উমা সোরেন: ঝাড়গ্রামের প্রাক্তন ইপি, প্রায় সকল সদস্য এবং সিপিরই তৃণমূলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে।’।

Madam @sagarikaghose, it's easy to tweet from an AC room in Delhi claiming all is well. As an MP from Bengal, what exactly have people gained from you? During their crisis, you're having 5-star lunches and spinning narratives.

I request you—visit Murshidabad once. Feel the pain… https://t.co/ZvTy6RqtIm

— Dr. Archana Majumdar (@DrArchanaWB) April 21, 2025
Previous Post

বোকারোতে নিরাপত্তা বাহিনী ৮ নকশালকে হত্যা করেছে, রয়েছে ১ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করা মাওবাদী বিবেক

Next Post

রাতভর এসএসসি ভবন ঘেরাও, উঠল “চোর চোর” শ্লোগান, চাকরিহারা শিক্ষকদের শৌচাগার ও জল বন্ধ করে দেওয়ার অভিযোগ, জলের ব্যবস্থা করে দিলেন বিজেপির সজল ঘোষ

Next Post
রাতভর এসএসসি ভবন ঘেরাও, উঠল “চোর চোর” শ্লোগান, চাকরিহারা শিক্ষকদের শৌচাগার ও জল বন্ধ করে দেওয়ার অভিযোগ, জলের ব্যবস্থা করে দিলেন বিজেপির সজল ঘোষ

রাতভর এসএসসি ভবন ঘেরাও, উঠল "চোর চোর" শ্লোগান, চাকরিহারা শিক্ষকদের শৌচাগার ও জল বন্ধ করে দেওয়ার অভিযোগ, জলের ব্যবস্থা করে দিলেন বিজেপির সজল ঘোষ

No Result
View All Result

Recent Posts

  • আইপিএলের পর, ‘দ্য হান্ড্রেড’ লিগেও পাকিস্তানি খেলোয়াড়দের কিনতে চাইছে না ভারতীয় বিনিয়োগকারীরা 
  • রবি গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : সূর্য দেবের আশীর্বাদ, মান-সম্মান, জীবনীশক্তি বৃদ্ধি ও রোগমুক্তি লাভ হয়
  • ভিন ধর্মের প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া সিলেটের কলেজ ছাত্রী পুষ্পা রানী ফিরে এসে বলছেন : “আবেগের বশে আমার মত কেউ ভুল করবেন না” 
  • রমজান চলাকালীন ফের আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান 
  • “হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ রাজবংশীরা করবে না” : মমতা ব্যানার্জির সঙ্গে একই মঞ্চে অনন্ত মহারাজের উপস্থিত নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.