• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বিষধর সাপ” মোদী সরকার ও বিজেপিকে “পিটিয়ে মারার” নিদান দিলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, পালটা তৃণমূলকে “রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ” বলে কটাক্ষ করল বিজেপি 

Eidin by Eidin
March 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বিষধর সাপ” মোদী সরকার ও বিজেপিকে “পিটিয়ে মারার” নিদান দিলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, পালটা তৃণমূলকে “রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ” বলে কটাক্ষ করল বিজেপি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ মার্চ : প্রকাশ্য মঞ্চে মোদী সরকার ও বিজেপিকে “বিষধর সাপ”-এর সঙ্গে তুলনা করে পিটিয়ে মারার নিদান দিলেন মালদা জেলার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি । মঙ্গলবার দুপুরে মালদা জেলার চাঁচল-২ ব্লকের আটঘরা গ্রামে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি । পালটা তৃণমূলকে “রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ” বলে কটাক্ষ করল বিজেপি । 

রাজ্য সরকারের ‘রাস্তাশ্রী ও পথশ্রী’ প্রকল্পে আটঘড়া গ্রামে প্রায় ৪ কিলোমিটার রাস্তা নির্মানের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে সেই প্রকল্পের শিলান্যাস করতে গিয়েছিলেন আব্দুর রহিম বক্সি । সভামঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘বিজেপি যদি শুধু হিন্দুদের পার্টি হতো তাহলে হিন্দুদের নাম বাদ যেত না৷ তাই সে হিন্দুর পার্টি নয়, সে শুধু একটা পার্টি । মানুষ মারার পার্টি । একটা বিষাক্ত সাপ । মানুষ সাপ মারে বিষাক্ত বলে । কারন যদি ছোবল মারে তাহলে বাঁচতে পারবেন না । সেই  রকম এই মোদী সরকার এবং বিজেপি হচ্ছে বিষাক্ত সাপের মত । ওরা যত এলাকায় ঘুরবে,আপনাকে দংশিত করবে, আপনার জীবন নষ্ট করে দেবে । তাই ওদের পিটিয়ে মারতে হবে । 

বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া প্রতিক্রিয়ায় বলেছেন,’রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ হলো তৃণমূল । পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শিক্ষিত বেকার ছেলেমেয়েদের ভবিষ্যতের ছোবল মেরেছে এই তৃণমূল । শিক্ষিত বেকারদের চাকরি দেয়নি । উপরন্ত ছাব্বিশ হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীর চাকরি কেড়ে নিয়েছে এবং তাদের ভবিষ্যতের ছোবল মেরেছে । কৃষকরা ন্যায্য মূল্যে ফসলের দাম পাচ্ছে না। তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে তৃণমূল সরকার । ২০২৬ এ তৃণমূল নামক এই বিষধর সাপকে পশ্চিমবঙ্গ থেকে সাধারণ মানুষ ছুড়ে ফেলে দেবে।’ 

এদিকে বিধানসভার ভোটের ঠিক মুখেই সরকারি মঞ্চকে ব্যবহার করে এই ধরনের ‘হিংসাত্মক’ ও  ‘অশালীন’ মন্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক মহল ।।

Previous Post

ইসরায়েল-ইরান যুদ্ধের কারনে দোহায় আটকে ভারতীয় বাস্কেটবল দল 

Next Post

ভোটার তালিকায় নিজের নামের পাশে “বিচারাধীন” দেখে বিষপান করে আত্মঘাতী হরিশ্চন্দ্রপুরের এক মহিলা 

Next Post
ভোটার তালিকায় নিজের নামের পাশে “বিচারাধীন” দেখে বিষপান করে আত্মঘাতী হরিশ্চন্দ্রপুরের এক মহিলা 

ভোটার তালিকায় নিজের নামের পাশে "বিচারাধীন" দেখে বিষপান করে আত্মঘাতী হরিশ্চন্দ্রপুরের এক মহিলা 

No Result
View All Result

Recent Posts

  • অধ্যাপকদরা ‘বিলো স্ট্যান্ডার্ড’ ও পড়ুয়ারা ‘অসভ্য-বেয়াদপ’ : রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার মন্তব্য ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা জানালেন সুকান্ত মজুমদার 
  • ভোটার তালিকায় নিজের নামের পাশে “বিচারাধীন” দেখে বিষপান করে আত্মঘাতী হরিশ্চন্দ্রপুরের এক মহিলা 
  • “বিষধর সাপ” মোদী সরকার ও বিজেপিকে “পিটিয়ে মারার” নিদান দিলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, পালটা তৃণমূলকে “রাজ্যের সবচেয়ে বড় বিষাক্ত সাপ” বলে কটাক্ষ করল বিজেপি 
  • ইসরায়েল-ইরান যুদ্ধের কারনে দোহায় আটকে ভারতীয় বাস্কেটবল দল 
  • আধুনিক প্রজন্মের বোমারু বিমান দিয়ে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে আমেরিকা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.