• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটের মুখেই কালিয়াচকে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল ; ৫ পঞ্চায়েত সদস্যের শিবির বদল 

Eidin by Eidin
April 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোটের মুখেই কালিয়াচকে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল ; ৫ পঞ্চায়েত সদস্যের শিবির বদল 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ এপ্রিল : আজ চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ দিন৷ মাঝে আর এক সপ্তাহ৷ তারপরেই এরাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে । তার আগে মালদা জেলার কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল শাসকদল তৃণমূল কংগ্রেস৷  সোমবার রাতে কংগ্রেসের ৫ জন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে ৷ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিদায়ী মন্ত্রী ও সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন৷ তিনি দাবি করেছেন,এক হাজার জনের অধিক কর্মীসমর্থকও যোগ দিয়েছে । 

সোমবার রাতে যোগদান অনুষ্ঠানটির আয়োজন করা হয় গয়েশবাড়ীর জোড়ামোড় এলাকায় ৷ কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেত্রীর স্বামী ওয়াহিদুর রহমানের হাতধরেই কংগ্রেসের পাঁচজন ৫ জন সদস্য তৃণমূলে যোগদান করেন ।  তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচকের-১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ সরিউল শেখ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সামিজউদ্দিন আহমেদ এবং ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । 

ওয়াহিদুর রহমান বলেন,’আমরা গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচজন জনপ্রতিনিধি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম৷ এই যোগদানের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে নিজেদের পঞ্চায়েত এলাকার কোন উন্নয়ন করতে পারবোনা৷ সেই ভেবে আমরা আজকে টিএমসিতে যোগদান করলাম ।’ তিনি দাবি করেছেন যে তাদের সাথে দুই থেকে আড়াই হাজার মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে৷ 

উচ্ছ্বসিত সাবিনা ইয়াসমিন বলেন,’সবাই জানে মোথাবাড়ি আমার জান । এখন মোথাবাড়ি-কে দূরে সরিয়ে রেখে সুজাপুর এখন আমার জান হতে চলেছে ।’ তার কথায়,’এই যোগদানের ফলে গয়েশবাড়িতে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হয়ে গেলো ।।

Tags: KaliachakMaldaWestBengal Election 2026
Previous Post

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন লেগে গেল সৌদি আরবের আল জুবাইল শিল্প শহরে ; বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলার আশঙ্কা ! 

Next Post

এসআইআর প্রক্রিয়ায় চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল  ৯১ লক্ষ নাম, বিচারাধীন অর্ধেকের বেশি ‘অযোগ্য’ ভোটার বলে চিহ্নিত

Next Post
এসআইআর প্রক্রিয়ায় চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল  ৯১ লক্ষ নাম, বিচারাধীন অর্ধেকের বেশি ‘অযোগ্য’ ভোটার বলে চিহ্নিত

এসআইআর প্রক্রিয়ায় চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল  ৯১ লক্ষ নাম, বিচারাধীন অর্ধেকের বেশি 'অযোগ্য' ভোটার বলে চিহ্নিত

No Result
View All Result

Recent Posts

  • গুজরাটি থিয়েটার এবং টেলিভিশন জগতের প্রখ্যাত শিল্পী ভীম ভাকানি মারা গেছেন
  • এসআইআর প্রক্রিয়ায় চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল  ৯১ লক্ষ নাম, বিচারাধীন অর্ধেকের বেশি ‘অযোগ্য’ ভোটার বলে চিহ্নিত
  • ভোটের মুখেই কালিয়াচকে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল ; ৫ পঞ্চায়েত সদস্যের শিবির বদল 
  • ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন লেগে গেল সৌদি আরবের আল জুবাইল শিল্প শহরে ; বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলার আশঙ্কা ! 
  • অষ্টবক্র গীতা দ্বিতীয়োঽধ্যায়ঃ : রাজা জনকের আত্ম-উপলব্ধি এবং অদ্বৈত চেতনার এক গভীর প্রকাশ
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.