• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মর্মান্তিক ! মহাদেবের জলাভিষেকের জন্য গঙ্গাজল আনতে গিয়ে নদীর ঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

Eidin by Eidin
August 8, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
মর্মান্তিক ! মহাদেবের জলাভিষেকের জন্য গঙ্গাজল আনতে গিয়ে নদীর ঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : মহাদেবের জলাভিষেকের জন্য গঙ্গাজল আনতে গিয়ে নদীর ঘাটে হৃদরোগে মৃত্যু হল মাত্র ২৫ বছর বয়স্ক এক পূণ্যার্থী যুবকের । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ভাগিরথীর ফেরিঘাটে ৷ মৃত যুবকের নাম সঞ্জয় মাথুর (২৫)। তার বাড়ি গলসির নুরকোনা গ্রামে । জানা গেছে,হতদরিদ্র পরিবারের বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন সঞ্জয় । তিনি পেশায় মূলত রাজমিস্ত্রি ছিলেন ৷ কিন্তু কাজ না থাকলে জনমজুরিও করতেন । সঞ্জয়ের উপার্জনে অনেকাংশে নির্ভরশীল ছিল তার পরিবার । ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মৃতের বাবা-মা । 

জানা গেছে,আজ পূর্ব বর্ধমান জেলার গলসি থানার  নুরকোনা সহ আশপাশের কয়েকটি গ্রামের ২৫ জন যুবকের একটি দল কাটোয়ায় আসেন পূণ্যস্নান করে ঘটে করে গঙ্গাজল নিয়ে যাওয়ার জন্য । তাদের পরিকল্পনা ছিল পায়ে হেঁটে বুদবুদের শিবমন্দিরে গিয়ে মহাদেবের জলাভিষেক করা । সেই অনুযায়ী দলটি গঙ্গা স্নানের পর ঘটে জল ভরে কাটোয়া শহরের মার্কেটে এসে কিছু কেনাকাটা করে । তারপর দুপুর নাগাদ তারা ফেরিঘাটের কাছে এসে বসে । 

এই দলে ছিলেন মৃতের মামা সোমনাথ দেয়াসি৷। তিনি বলেন,’বসে থাকতে থাকতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে সঞ্জয় । দু’হাতে বুক চেপে ধরে সেখানেই শুয়ে পড়ে সে । স্থানীয় বাসিন্দাদের পরামর্শে আমরা তাকে  উদ্ধার করে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসি । কিন্তু হাসপাতালে আনার কিছু পরেই তার মৃত্যু হয় ।’ এদিকে যুবকের মৃত্যুর খবর নুরকোনা গ্রামে পৌঁছতেই গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।। 

Previous Post

ট্রাম্পকে প্রথম আঘাত মোদীর, মার্কিন অস্ত্র কেনার চুক্তি স্থগিত করল ভারত ; মার্কিন কূটনীতিক কার্ট ক্যাম্পবেল বললেন : “ট্রাম্প যদি মনে করেন রাশিয়ার সাথে ভারত সম্পর্ক ছিন্ন করুক, তাহলে ঠিক উলটোটাই হবে”

Next Post

“আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের সাথে খুব ভালো আলোচনা হয়েছে” : ট্রাম্পের উপর মনস্তাত্ত্বিক চাপ মোদীর ?

Next Post
“আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের সাথে খুব ভালো আলোচনা হয়েছে” : ট্রাম্পের উপর মনস্তাত্ত্বিক চাপ মোদীর ?

"আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের সাথে খুব ভালো আলোচনা হয়েছে" : ট্রাম্পের উপর মনস্তাত্ত্বিক চাপ মোদীর ?

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূলের “বাংলাদেশি” মহিলা প্রধানের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে দিল নির্বাচন কমিশন !  
  • কালনায় ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু 
  • ইরানি সেনার সর্বাধিনায়ক আমির খাতামি খতম ! মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় উদযাপন ইরানে 
  • ছেলের পরকীয়া প্রেমিকার রাস্তা পরিষ্কার করতে পুত্রবধূর উপর অ্যাসিড হামলা চালালো শাশুড়ি! 
  • ইরানের রাজধানী তেহরানে হামলা চালালো ইসরায়েল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.