এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মার্চ : আজ শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলের ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি ঘোষণা করতে এসে রাজ্যে পরিবর্তনের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর আজকের এই মেগা সভায় কার্যত জনসমুদ্রে পরিনত হয় । ভিড় দেখে প্রধানমন্ত্রীকে যথেষ্ট খুশি দেখা যায় । প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, “যখন যখন বাংলা গোটা দেশের লক্ষ্য স্থির করে দেয়, এই ব্রিগেড ময়দান থেকে তার সূচনা হয় । এই ময়দান থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওঠা আওয়াজ হিন্দুস্থানের বিপ্লবে পরিনত হয়েছে । আর তার ফলাফল কি হল ? ইংরেজের অত্যাচার আর লুটের রাজত্ব খতম হল । আজ একবার ফের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেছে । এবারে বাংলায় নির্মম সরকারের অন্ত হবেই ।’
আজকের ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় লোক হয়নি বলে দাবি করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের মুখপাত্র রীতিমতো খালি ময়দানের ছবি পোস্ট করে এক্স-এ এমনই দাবি করেছিলেন। নরেন্দ্র মোদী তাদের উদ্দেশ্যে বলেন,’বাংলার ঐতিহাসিক ভূমি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক ময়দান আর বাংলার মানুষের এই ঐতিহাসিক জনসমুদ্র,যেখানে যেখানে আমার নজর যাচ্ছে শুধু লোক আর লোক । এ এক অদ্ভুত দৃশ্য । আপনাদের উৎসাহ,উদ্যম প্রমান করে দিয়েছে বাংলা কি ভাবছে। যদি কারোর দেখার ইচ্ছা হয় তাহলে এই ছবি দেখে নিন ।’।
