• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘কট্টর শেরনী’ মাধবী লতা বোনের ভূয়সী প্রশংসা করলেন টাইগার রাজা সিং

Eidin by Eidin
May 4, 2024
in দেশ
‘কট্টর শেরনী’ মাধবী লতা বোনের ভূয়সী প্রশংসা করলেন টাইগার রাজা সিং
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০৪ এপ্রিল : এবারের নির্বাচনে তেলেঙ্গানার ময়দানে বিজেপির ‘লেডি টাইগার রাজা সিং’-এর আবির্ভাব ঘটেছে । যার নাম মাধবী লতা । কট্টর হিন্দু মাধবী লতা নজর কেড়ে নিয়েছেন দেশবাসীর । প্রথম ভোটের লড়াইয়েই তাঁকে হায়দ্রাবাদে কট্টর ইসলামি নেতা আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে প্রার্থী করেছে গেরুয়া শিবির । প্রচারের ময়দানে কার্যত ঝড় তুলেছেন মাধবী লতাদেবী ও তেলেঙ্গানার আরও এক কট্টর হিন্দু নেতা টাইগার রাজা সিং জুটি । ইতিমধ্যেই হায়দ্রাবাদে একটি মন্দিরের দিকে তীর ছোড়ার ইশারা করে শিরোনামে চলে এসেছেন হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী । সেই সাথে ওয়াকফ বোর্ড দ্বারা দখল করে রাখা জায়গা মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে শোড়গোল ফেলে দিয়েছেন তিনি । অবশ্য দরগায় গিয়ে চাদড়ও চড়িয়েছেন মাধবী লতা । দিন কয়েক আগে হায়দ্রাবাদের নূর বাবা দরগায় যেতে দেখা গেছে তাঁকে । এদিকে পিছিয়ে নেই আসাদউদ্দিন ওয়াইসিও । হিন্দু ভোট টানতে তাঁকে মন্দিরে যেতে দেখা গেছে । 

এনিয়ে ওয়াইসিকে কটাক্ষ করেছেন রাজা সিং । দলীয় প্রার্থী মাধবী লতার সঙ্গে রোড শো-এর একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তিনি লিখেছেন,’এই হল আমার কট্টর শেরনী “মাধবী লতা” বোন  । যিনি হায়দ্রাবাদে ওয়াইসির বিরুদ্ধে একটি চমৎকার পরিবেশ তৈরি করেছেন ।  ভোটের পর হিন্দু মন্দিরে যেতে শুরু করেছেন ওয়াইসি । কট্টর হিন্দুত্বের এই পরিবেশ বছরের পর বছর মনে থাকবে  । কারণ ওয়াইসির দুর্গ ভেঙে পড়তে চলেছে ৷’।

https://twitter.com/TigerRajaSinggh/status/1786722076016980135?t=CkkHGr017VaJYdRvKGLvpw&s=19
Previous Post

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি

Next Post

ভিআইপিদের নির্বাচনী সভায় খবর সংগ্রহের অনুমতি নেই, “বৈষম্যের” প্রতিবাদে সরব বর্ধমানের ডিজিটাল মিডিয়া সংগঠন

Next Post
ভিআইপিদের নির্বাচনী সভায় খবর সংগ্রহের অনুমতি নেই, “বৈষম্যের” প্রতিবাদে সরব বর্ধমানের ডিজিটাল মিডিয়া সংগঠন

ভিআইপিদের নির্বাচনী সভায় খবর সংগ্রহের অনুমতি নেই, "বৈষম্যের" প্রতিবাদে সরব বর্ধমানের ডিজিটাল মিডিয়া সংগঠন

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.