• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শান্তিপুরে দোল মহোৎসবে খিচুড়ির  বিশাল কড়াই উল্টে গুরুতর দগ্ধ ৩ শিশু ও এক মহিলা

Eidin by Eidin
March 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শান্তিপুরে দোল মহোৎসবে খিচুড়ির  বিশাল কড়াই উল্টে গুরুতর দগ্ধ ৩ শিশু ও এক মহিলা
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,নদীয়া,০৩ মার্চ : আজ মঙ্গলবার দোল পূর্ণিমা ৷ রাজ্য জুড়ে আবীর ও রঙ খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ । আর এই পবিত্র দিনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় বাহাদুরপুর এলাকায় বনবিবি তলায় । বসন্ত উৎসবের মহোৎসবের খিচুড়ি কড়াই উল্টে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হল  তিন শিশু ও এক মহিলা । অগ্নিদগ্ধ তিন শিশু হল একই এলাকার বাসিন্দা ঈশান ঘোষ,অঙ্কুশ ঘোষ ও তিয়াসা ঘোষ । উৎসবে যোগ দেওয়া পার্শ্ববর্তী জিয়াকুর গ্রামের  গৃহবধূ তিথি বিশ্বাসের দু’পাই পুড়ে গেছে । তাদের চারজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । তাদের মধ্যে ঈশান নামে এক শিশু ও তিথি বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয় । 

জানা গেছে, বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় বাহাদুরপুর এলাকায় বনবিবি তলায় দীর্ঘদিন ধরেই ধুমধাম করে  বসন্ত উৎসব পালন করা হয় । স্থানীয় এলাকার গ্রামগুলি ছাড়াও বিধানসভার অনেক গ্রামের শ্রদ্ধালুরা এই উৎসবে যোগদান করে । প্রতি বছরের মত এবছরেও যথারীতি আজ মঙ্গলবার সকাল থেকে বাউল গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনবিবি পুজোর আয়োজন করা হয় । এবারেও হাজার হাজার শ্রদ্ধালু জড়ো হয়েছিল বনবিবি তলায় । শ্রদ্ধালুদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন । 

স্থানীয় সূত্রে খবর, একদিকে উনানে বিশাল লোহার কড়াইয়ে খিচুড়ি রান্না হচ্ছিল । তার কিছুটা পাশেই বসার জায়গা করে ভোগ খাওয়ানো হচ্ছিল । কিন্তু পরিবেশন শুরু হওয়ার কিছু পরেই বিশাল গরম খিচুড়ির কড়াই কোনো ভাবে উলটে যায় । আর সেই খিচুড়ি ছিটকে কারোর পায়ে লাগে, কারোর শরীরের বিভিন্ন জায়গায়। উবুজ্বলন্ত খিচুড়ি গড়িয়ে এসে তিথি বিশ্বাসের দু’পা পুড়িয়ে দেয় । তিন শিশু ঈশান ঘোষ, অঙ্কুশ ঘোষ ও তিয়াসা ঘোষের শরীরের বিভিন্ন অংশ গরম খিচুড়িতে দগ্ধ হয় । ঈশানের শরীরের ঊর্ধ অংশেও পুড়ে যায়। তাদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই চারজন ছাড়াও আরও অনেকে অল্পবিস্তর দগ্ধ হন। তবে অতবড় কড়াই কিভাবে উলটে পড়ল তা নিয়ে ধন্দ্বে সকলে ।।

Previous Post

ঘুমন্ত অবস্থায় ৬২ বর্ষীয় স্বামীয় উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে তালা লাগিয়ে পালালো স্ত্রী, পরে আগুনে পোড়া লাশ উদ্ধার করল পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • শান্তিপুরে দোল মহোৎসবে খিচুড়ির  বিশাল কড়াই উল্টে গুরুতর দগ্ধ ৩ শিশু ও এক মহিলা
  • ঘুমন্ত অবস্থায় ৬২ বর্ষীয় স্বামীয় উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে তালা লাগিয়ে পালালো স্ত্রী, পরে আগুনে পোড়া লাশ উদ্ধার করল পুলিশ 
  • বিজেপির আনা বাংলাদেশী অনুপ্রবেশকারী অভিযোগে ভোটার তালিকা থেকে নাম খোয়ালেন দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যা
  • স্বাধীন ভারতে প্রতিটি ভোটে মতাধিকার প্রয়োগ করেও আজ নির্বাচন কমিশনের তালিকায়  ’বিচারাধীন’ চিহ্নিত  ১০৪ বছরের প্রবীণ
  • বিজয় দেবেরকোন্ডার গ্রামে কনে রশ্মিকাকে জমকালো স্বাগত, গ্রামবাসীদের জন্য একটি বড় চমক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.