• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূল করার অপরাধে দম্পতিকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার তিন বিজেপি কর্মী

Eidin by Eidin
March 26, 2021
in রাজ্যের খবর
তৃণমূল করার অপরাধে দম্পতিকে  মারধরের অভিযোগ, গ্রেপ্তার তিন বিজেপি কর্মী
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ মার্চ : তৃণমূল করার অপরাধে দম্পতিকে মারধোর ও হাঁসুয়ার কোপ মেরে জখম করার অপরাধে গ্রেপ্তার হলেন তিন বিজেপি কর্মী।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার সোনাডাঙ্গা এলাকায়। ধৃতরা হল হাসান শেখ ,জসিমউদ্দিন শেখ ও গিয়াসউদ্দিন শেখ ।এরা সকলে সোনাডাঙ্গা এলাকারই বাসিন্দা ।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার তিন ধৃতকেই পেশ করে কালনা মহকুমা আদালতে । হাঁসুয়ার কোপে গুরুতর জখম তৃণমূল কর্মী মইনুদ্দিন শেখের স্ত্রী সাকিলা বেগম শেখকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মইনুদ্দিন শেখ এর বাড়ি মন্তেশ্বরের সোনাডাঙ্গায় । তিনি তৃণমূল কংগ্রেস দলের সক্রিয় কর্মী। মইনুদ্দিনের অভিযোগ তিনি ও তাঁর পরিবার তৃণমূল করার জন্য এলাকার বিজেপির লোকজন প্রায়শই তাকে গালমন্দ করতো । বৃহস্পতিবার সন্ধ্যায় ফের গলমন্দ করলে মইনুদ্দিন তার প্রতিবাদ করে ।অভিযোগ তখনই হাসান শেখ ,জসিমউদ্দিন শেখ ও গিয়াসউদ্দিন শেখ তাকে মারধোর শুরু করে । তা দেখে মইনুদ্দিনের স্ত্রী সাকিলা বেগম স্বামীকে বাঁচাতে যায়। ওই সময়ে অভিযুক্তরা সাকিলাকে হাঁসুয়ার কোপ মারে বলে অভিযোগ । পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় সাকিলাকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায় । আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনা বিষয়ে আক্রান্তরা মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে ।
এলাকার তৃণমূল নেতা মুস্তাক আহমেদ সেখ বলেন,“এই দম্পতি তৃণমূল করে এই অপরাধে বিজেপির লোকজন তাদের গালমন্দ করতো।তার প্রতিবাদ করায় বিজেপির লোকজন দম্পতিকে মারধোর করে । হাঁসুয়ার কোপ মেরে বিজেপির লোকজন সাকিলা বেগমকেও
জখম করে” । যদিও এলাকার বিজেপি নেতা সঞ্জীব হাজরা বলেন,’অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ।ভোটের মুখে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতেই তৃণমূল পরিকল্পনা মাফিক এই ঘটন ঘটিয়েছে।’।

Previous Post

বাঁকুড়ায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণ, জখম ৪

Next Post

মনোনয়ন ঘিরে উৎসবের আমেজ বর্ধমান শহরে, মনোনয়ন জমা করলেন ভাতারের তৃণমূল প্রার্থী

Next Post
মনোনয়ন ঘিরে উৎসবের আমেজ বর্ধমান শহরে, মনোনয়ন জমা করলেন ভাতারের তৃণমূল প্রার্থী

মনোনয়ন ঘিরে উৎসবের আমেজ বর্ধমান শহরে, মনোনয়ন জমা করলেন ভাতারের তৃণমূল প্রার্থী

No Result
View All Result

Recent Posts

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: দুটি সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে  আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়  
  • ‘এটা দুর্ভাগা দেশে লোকসভায় বিরোধীদলীয় নেতার পদ পূরণের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি নেই’ : “পাপ্পু” রাহুল গান্ধীকে ঠুঁকলেন কিরন রিজিজু 
  • বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 
  • “ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
  • টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.