• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এবার কাউকেচার ভেঙে থমকে গেল লোকাল ট্রেনের যাত্রা

Eidin by Eidin
June 25, 2023
in রাজ্যের খবর
এবার কাউকেচার ভেঙে থমকে গেল লোকাল ট্রেনের যাত্রা
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ জুন : এবার কাউকেচার ক্ষতিগ্রস্ত হওয়ায় থমকে গেল
লোকাল ট্রেনের যাত্রা । এবারও ঘটনাস্থল সেই পূর্ব বর্ধমানের শক্তিগড় । বর্ধমান হাওড়া ডাউন কর্ড লাইন লোকালের সামনে গরু চলে আসায় শনিবার বিকালে ট্রেনের ইজ্ঞিনের কাউকেচার চরম ক্ষতিগ্রস্ত হয়।তার জেরে ডাউন কর্ড লাইন লোকাল ট্রেনের যাত্রা শক্তিগড় স্টেশনে থমকে যায় । এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,’কর্ড শাখার ডাউন লোকাল ট্রেনটি এদিন বিকালে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে গাংপুর স্টেশনে ঢোকার আগে বাঁকা ব্রিজের কাছে গরু চলে আসে ইজ্ঞিনের সামনে । তাতে ক্ষতিগ্রস্ত হয় কাউকেচার । তার মেরামত কাজ সম্পূর্ণ হওয়ার পর ৩৫ মিনিট ফাদে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্য রওনা দেয় ।’
ট্রেন যাত্রী ঋতব্রত ভট্টাচার্য বলেন,’বিকেল তিনটে ২৫ মিনিটের ডাউন কর্ড লাইন ট্রেনটি বর্ধমান থেকে ছাড়ে ৩-৪০ মিনিট নাগাদ। তারপর বাঁকা ব্রিজের কাছে ট্রেনটি থেমে যায়। বহুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর ধীর গতিতে ট্রেনটি প্রথমে গাংপর ও পরে শক্তিগড় স্টেশন ঢোকে পাঁচটা নাগাদ । ওখানেই ট্রেনটি থেমে যায় । আমরা পরের ট্রেন ধরে গন্তব্যে পৌঁছায় ।’
উল্লেখ্য,শনিবার বিকেলে ডাউন মেইন লাইন লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায় গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে । ফলে ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে । বিভিন্ন স্টেশনে মেল ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থেমে যায়। বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন চলাচল ।।

Previous Post

উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ধ্যান করলেন অভিনেতা সঈফ আলি খান কন্যা সারা, নন্দী মহারাজের কাছে প্রার্থনাও করলেন

Next Post

প্রেমের টানে সীমান্ত টপকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তার প্রেমিকা, রেহাই পেল না প্রেমিকও

Next Post
প্রেমের টানে সীমান্ত টপকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তার প্রেমিকা, রেহাই পেল না প্রেমিকও

প্রেমের টানে সীমান্ত টপকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তার প্রেমিকা, রেহাই পেল না প্রেমিকও

No Result
View All Result

Recent Posts

  • বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 
  • ‘ইরানিস ফর পিস’-এর জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান বলিউড অভিনেতা বোমান ইরানি , তবে শর্ত হলো ট্রাম্পকে একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে দাদর পার্সি কলোনিতে তার বাড়িতে বৈঠকে বসতে হবে 
  • প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘মানহানিকর’ এআই ভিডিও প্রকাশের দায়ে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের
  • বেঙ্গালুরুতে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই
  • তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.