• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এই কারনে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করছে না নির্বাচন কমিশন, কবে হবে ঘোষণা ?

Eidin by Eidin
March 9, 2024
in দেশ
এই কারনে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করছে না নির্বাচন কমিশন, কবে হবে ঘোষণা ?
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ মার্চ : গোটা দেশ লোকসভা নির্বাচনের প্রহর গুনছে। ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । কিন্তু এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন । কিছু সময়ের জন্য আলোচনা চলছিল যে ভোটের তারিখগুলি যে কোনও সময় ঘোষণা করা হতে পারে । কিন্তু হয়নি । কমিশন সূত্রের সর্বশেষ খবর অনুযায়ী নির্বাচন কমিশন সোমবার থেকে জম্মু ও কাশ্মীর সফর করছে এবং সফরটি ৩ দিন ধরে চলবে ।  জম্মু ও কাশ্মীরে লোকসভা নির্বাচনের সাথে নির্বাচন করা যেতে পারে কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের দিকে সামনে রেখে সোমবার থেকে কমিশনের একটি দল সেখানে যাচ্ছে । আর জম্মু-কাশ্মীর থেকে কমিশনের দল ফিরে এসে রিপোর্ট দেওয়ার পর বৃহস্পতিবার অথবা শুক্রবার ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর । 

সূত্রের খবর,লোকসভা নির্বাচন ৭ বা ৮ ধাপে অনুষ্ঠিত হতে পারে।  নির্বাচন কমিশন ১৩ মার্চের পরে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে । ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করিতে বেশ কয়েকটি রাজ্য সফর করছে নির্বাচন কমিশন । এটি সম্পন্ন হলে তারিখগুলি ঘোষণা করা হবে । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা বর্তমানে তামিলনাড়ু সফর করছেন, এরপর তারা উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর সফর করবেন । আগামী ১৩ 

মার্চের আগে রাজ্য সফর শেষ হওয়ার কথা।  কমিশন প্রস্তুতির মূল্যায়ন করতে গত কয়েক মাস ধরে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) সঙ্গে নিয়মিত বৈঠক করছে।  কর্মকর্তারা জানিয়েছেন, সিইও সমস্যার ক্ষেত্র, ইভিএমের পাঠানো, নিরাপত্তা বাহিনীর প্রয়োগ,সীমান্ত নজরদারি প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখছে ।  নির্বাচন কমিশন চলতি বছর নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পরিকল্পনা করছে বলে জানা গেছে  ।।

Previous Post

‘মোদীজি বাংলাকে বাঁচান, চোরেদের তাড়ান’ : নিজের রক্তে লেখা চিরকুট প্রধানমন্ত্রীকে দিয়েছেন বলে জানালেন কৌস্তুভ বাগচি

Next Post

কলকাতার চার বন্ধুর উদ্যোগে হতে চলেছে হস্তশিল্পের প্রদর্শনী

Next Post
কলকাতার চার বন্ধুর উদ্যোগে হতে চলেছে হস্তশিল্পের প্রদর্শনী

কলকাতার চার বন্ধুর উদ্যোগে হতে চলেছে হস্তশিল্পের প্রদর্শনী

No Result
View All Result

Recent Posts

  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • “কান্দাহারের দৈত্য” : বাস্তব ঘটনা নাকি বাইবেলকে মহিমান্বিত করতে মার্কিন সেনার কল্পকাহিনী ?  
  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়ানোয় বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জিকে তৃণমূল বিধায়ক “খোকন দাসের চামচা” বললেন  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.