এইদিন বিনোদন ডেস্ক,১৭ মার্চ : বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ভারতে রান্নার গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহের উপর ইরান- ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। ৫৮ বছর বয়সী অভিনেতা আজ মঙ্গলবার বিএমসি-র শহরব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ‘মুম্বাই ক্লিন লিগ’-এর এক ফাঁকে এনিয়ে কথা বলছিলেন।
তিনি বলেন,”এই মুহূর্তে আমার বাড়িতে এলপিজির কোনো ঘাটতি নেই। তবে, আমার স্ত্রী টুইঙ্কল বিকল্প হিসেবে ইতিমধ্যেই দুটি ইলেকট্রিক স্টোভের অর্ডার দিয়েছে। আমি জানি না সেগুলো ইতিমধ্যে বাড়িতে এসে পৌঁছেছে কি না ।”
অক্ষয় কুমারকে এরপর প্রিয়দর্শনের হরর কমেডি ‘ভূত বাংলা’-তে দেখা যাবে, তিনি বলেন, “আজ শুটিং সেরে সোজা এখানে এসেছি। আমি সময় বের করে এখানে এসেছি। কারণ, এই বিষয়টি (পরিচ্ছন্নতা) গুরুত্বপূর্ণ। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’ অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ধুরন্ধরা ছবির অংশ হতে চেয়েছিলেন কিনা। এর উত্তরে তিনি বলেন, “কিন্তু আমার মনে হয় না আদিত্য ধর তেমনটা ভেবেছিলেন, তাই আমি ছবিটি পাইনি।”
‘ভূত বাংলা’-র পাশাপাশি অক্ষয় কুমারকে রোহিত শেঠির ‘গোলমাল ৫’-এও দেখা যাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং কুনাল খেমু।।
