এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,১২ ফেব্রুয়ারী : বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিডিও অফিসে উত্তেজনা ছড়াল বুধবার। তৃণমূল ও সিপিএমের অভিযোগ, বৈধ ভোটারদের হয়রানির করছে বিজেপি । তারা বিষয়টি নিয়ে হিলি ব্লকের বিডিও এর কাছে নালিশ জানিয়েছে ।
হিলি হল ভারত-বাংলাদেশ সীমান্তের একটি অন্যতম একটি সংবেদনশীল এলাকা৷ এলাকাটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সংযোগস্থলে অবস্থিত । তাই এই এলাকা দিয়ে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশের বারবার অভিযোগ ওঠে ৷ সম্প্রতি বিজেপির হিলি মণ্ডল সভাপতি বিধান রায় ৪৪ জন ভোটারের বিরুদ্ধে ফর্ম সেভেন জমা করেন বিডিও অফিসে । যেকারনে গতকাল ওই ৪৪ জনকে নথিপত্রসহ শুনানিতে ডাকা হয় । আসন্ন বিধানসভার ভোটের আবহে এনিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে এলাকায় ।
বিজেপির চিহ্নিত ওই ৪৪ জনকে বৈধ ভোটার বলে দাবি করে তাদের অকারণ হয়রানির অভিযোগ তুলে সরব হন স্থানীয় তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। তিনি তাদের পাশে থাকার বার্তা দেন । একই দাবি করেছে সিপিএমও । যদিও বিধান রায়ের দাবি,ওই ৪৪ জন সন্দেহভাজন বলেই দলীয় নির্দেশ মেনে তিনি ফর্ম ৭ জমা করেছেন ।।

