• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী

Eidin by Eidin
August 11, 2024
in দেশ
অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১১ আগস্ট : অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী । বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড এলাকার ঘটনা । প্রেমিকের সঙ্গে স্ত্রীকে অপ্রীতিকর অবস্থায় দেখে মহেশ (৩৬) নামে ওই ব্যক্তি প্রতিবাদ করলে তার স্ত্রী তেজস্বিনী ও স্ত্রীর প্রেমিক গজেন্দ্র মিলে  মোবাইল চার্জিং তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ । 

কন্নড় সংবাদপত্র কানাডা প্রভার প্রতিবেদনে জানা গেছে,মহেশ এবং তেজস্বিনী মূলত হাসানের বাসিন্দা । মহেশ পেশায় অটো চালক ছিলেন, স্ত্রী তেজস্বিনী একটি বেসরকারি ঋণ দান সংস্থায় কাজ করতেন । হোয়াইটফিল্ডের হাগাদুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি । এদিকে ফিনাস কোম্পানিতে কাজ করার সূত্রে গজেন্দ্রের সঙ্গে প্রেম ও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তেজস্বিনী । মহেশ বিষয়টি জানতে পেরে তেজস্বিনীকে সতর্ক করেন। পরে তিনি গজেন্দ্রকে ফোন করে স্ত্রীর সঙ্গে আর মেলামেশা না করার জন্য সতর্ক করেন ।

জানা গেছে, কিন্তু মহেশের কোনো নিষেধেই কান দেয়নি তেজস্বিনী ও গজেন্দ্র । মহেশ কাজে চলে গেলে তেজস্বিনী তার প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে উদ্দাম পরকীয়া সম্পর্কে লিপ্ত হত । একদিন বিকেলে বাড়ি ফিরে এসে দু’জনকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন মহেশ । ক্ষিপ্ত হয়ে তিনি স্ত্রীকে মারধর করেন । একই সঙ্গে তিনি গজেন্দ্রকেও আক্রমণ করেন । সেই সময় তেজস্বিনী ও গজেন্দ্র মিলে মোবাইল চার্জিং তার গলায় জড়িয়ে মহেশকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে ।।

Previous Post

ভিনেশ ফোগাটকে ‘রৌপ্য’ পদক ? রবিবার সিএএস-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Next Post

ভাতার হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের হুমকি দেওয়া সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

Next Post
ভাতার হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের হুমকি দেওয়া সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

ভাতার হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের হুমকি দেওয়া সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

No Result
View All Result

Recent Posts

  • মুক্তির ১৩তম দিনেও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ‘বর্ডার ২’ 
  • টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং চলতি  টুর্নামেন্টের পরে বিয়ে করবেন ; জানুন কবে  
  • মালদার রতুয়া ৪ শতাধিক মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়ে বললেন : “লক্ষ্মীর ভান্ডার নয়, ছেলেমেয়ের কর্মসংস্থান চাই”
  • শিলিগুড়ির আশিঘরে মাদকসহ গ্রেপ্তার মা ও মেয়ে 
  • “হারিল হারিল,মমতা হারিল” : ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর শ্লোগান তুললেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.