• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামীকে শ্বাসরোধ করে খুন করে ঘরে তালা ঝুলিয়ে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Eidin by Eidin
July 30, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
স্বামীকে শ্বাসরোধ করে খুন করে ঘরে তালা ঝুলিয়ে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
থানায় মৃত প্রৌঢ়ের নিথর দেহ । মেমারি । মঙ্গলবার ।
12
SHARES
176
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),৩ জুলাই  : স্বামীকে শ্বাসরোধ করে খুন করে ঘরে তালা ঝুলিয়ে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের  কদম পুকুরের ক্যানেলের বাধ এলাকায়। আজ মঙ্গলবার সকালে খোকন বাগ(৫৫) নামে ওই  প্রৌঢ়ের মৃতদেহ তার শোবার ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে উদ্ধার করে পুলিশ । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । অবশ্য তখন  বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী কুদি বাগ ৷ প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে মদ্যপ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে শ্বাসরোধ হত্যার পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে স্ত্রী । পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । 

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন বাগের অন্যত্র বাড়ি । তার ছেলে মেয়েরা সেখানেই থাকে । বিগত বেশ কয়েক বছর ধরে মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের  কদম পুকুরের ক্যানেলের বাধ এলাকায় বসবাস করছিলেন খোকন বাগ । তিনি ভাঙাচোরার  ব্যবসা করতেন । প্রতিবেশীরা জানিয়েছেন, খোকন মদের নেশায় আসক্ত ছিলেন৷ প্রতিদিন সন্ধ্যায় আকন্ঠ মদ্যপান করে তিনি বাড়ি ফিরছেন৷ এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো । সোমবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে এক প্রস্থ ঝগড়া হয় । 

জানা গেছে, প্রতিদিন সকালে নিজের ভ‍্যান নিয়ে ভাঙাচোরা সামগ্রী কিনতে বের হন খোকন বাগ । কিন্তু আজ অনেক বেলা অব্দি খোকন এবং তার স্ত্রী ঘর থেকে বের হচ্ছে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের । তারা ঘরের সামনে এলে বাইরে থেকে তালা লাগানো অবস্থায় দেখেন । সন্দেহ হওয়ায় তারা মেমারি থানায় খবর দেন। এরপর পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকতেই খোকন দাসের নিথর দেহ ঘরের মেঝের মধ্যে পড়ে থাকতে দেখে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । এই ঘটনাটাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে কে এলাকায় ।। 

Previous Post

মা ও মায়ের প্রেমিকের সাথে পরিকল্পনা করে নিজের কাকার বাড়িতে কয়েক লক্ষ টাকা ডাকাতি করাল গুনধর ভাইঝি

Next Post

শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে গীতা- মাহাত্ম্য…২

Next Post
শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে গীতা- মাহাত্ম্য…২

শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে গীতা- মাহাত্ম্য…২

No Result
View All Result

Recent Posts

  • হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  
  • বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে সর্বস্ব হারালো কাটোয়ার এক পরিবার 
  • একই ঠিকানায় ২২টি জাল পাসপোর্ট ইস্যু করার ঘটনায় মাস্টারমাইন্ড সহ দুই অভিযুক্ত গ্রেফতার
  • শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজ টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল আমেরিকা 
  • বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.