এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ মার্চ : জাতিসংঘে দায়িত্ব পালন করা এক কূটনীতিক মোহামাদ সাফা তাঁর পদ থেকে পদত্যাগ করে একটা বিস্ফোরক দাবি করেছেন ৷ তার দাবি, সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ ৷ সাফা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে তাঁর পদত্যাগের ঘোষণা করে একটি চিঠিও প্রকাশ করেন, যেখানে সিদ্ধান্তের কারণ তুলে ধরেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি পরিস্থিতির জন্য জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে।
সাফা জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন বা পিভিএ–এর প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। পিভিএ একটি আন্তর্জাতিক সংস্থা, যার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শক মর্যাদা রয়েছে।জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’–এর তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে সাফা প্যাট্রিয়টিক ভিশন সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। ২০১৬ সালে পিভিএ তাঁকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করে।
এক্স-এ দেওয়া পোস্ট ও চিঠিতে সাফা বলেন, অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, জাতিসংঘের কিছু বরিষ্ঠ কর্মকর্তা একটি শক্তিশালী লবির স্বার্থে কাজ করছেন। তিনি লেখেন,‘পরিস্থিতির ভয়াবহতা মানুষ বুঝতে পারছে না। জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।’
পোস্টের সঙ্গে তেহরানের একটি ছবি যুক্ত করে সাফা আরও লিখেছেন, ‘এটি তেহরানের ছবি। যারা জানে না, দেখেনি কিছু, কখনো যুদ্ধ করেনি — এমন লোকজন এই শহরে বোমা হামলার কথা ভেবে উল্লসিত। এটি কোনো জনবিরল মরুভূমি নয়। এখানে পরিবার আছে, শিশু আছে, পোষা প্রাণী আছে। স্বপ্ন নিয়ে বেঁচে থাকা সাধারণ জ্যেষ্ঠ আছে। যুদ্ধ দেখতে চাওয়াটা অসুস্থ মানসিকতার পরিচয়।’
সাফা লিখেছেন, ‘এখনই পদক্ষেপ নিন। এই বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিন। রাস্তায় নামুন। মানবতা ও ভবিষ্যতের জন্য প্রতিবাদ করুন। কেবল সাধারণ মানুষই এটি থামাতে পারে। ইতিহাস আমাদের মনে রাখবে।’ সাফা জানান, তিনি ২০২৩ সালেই পদত্যাগ করতে চেয়েছিলেন এবং তিন বছর ধরে ধৈর্য ধরে ছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, জাতিসংঘের কিছু কর্মকর্তা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী করতে চান না ।
তিনি আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলে হামাসের হামলার পর তিনি ভিন্ন ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার জন্য ‘প্রস্তুত হচ্ছে’ জাতিসংঘ । মত প্রকাশ করায় সমালোচনা ও অভিযোগের মুখে পড়েন। সেই হামলার পর শুরু হওয়া যুদ্ধ দুই বছরের বেশি সময় ধরে চলছে। সাফা লিখেছেন, ‘সেই ঘটনার পর এবং একই লবি একটি নতুন বিশ্বব্যবস্থা — যে বিশ্বব্যবস্থার শুরু গাজা থেকে — সেটি চাপিয়ে দেওয়ার পর আমি যখন উদ্বেগ প্রকাশ করি ও ভিন্ন দৃষ্টিভঙ্গি উত্থাপন করি, তখন নানা সমালোচনা ও অভিযোগের মুখে পড়েছি।’
সাফার দাবি, জাতিসংঘ তাঁকে কার্যত একা করে ফেলেছে। তিনি ও তাঁর পরিবার প্রাণনাশের হুমকিও পেয়েছেন। তিনি আরও বলেন, তাঁকে সেন্সর করা হয়েছে — সংস্থাটি সরাসরি না করলেও কিছু বরিষ্ঠ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তা করেছেন বলে তাঁর অভিযোগ।এই বিষয়ে জাতিসংঘ এখনো কোনো মন্তব্য করেনি।।

