• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট

Eidin by Eidin
May 18, 2023
in বিনোদন
‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট
7
SHARES
95
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ মে : কেরালায় ‘লাভ জিহাদ’-এর উপর হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গত ৮ মে মুখ্যমন্ত্রীর নির্দেশে এরাজ্যে ছবিটি নিষিদ্ধ করে দেওয়া হয় । কিন্তু আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ছবিটির উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে সর্বোচ্চ আদালত । পাশাপাশি আদালত তামিলনাড়ু রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অমিত আনন্দ তিওয়ারির দেওয়া বিবৃতিটিও রেকর্ড করেছে যে রাজ্যে সিনেমার কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ নিষেধাজ্ঞা নেই। আদালত নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকারকে রাজ্যের থিয়েটার ও সিনেমা হলের দর্শকদের নিরাপত্তা দিতে । সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন । অন্তর্বর্তী আদেশে, বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিকভাবে সিদ্ধান্তটি অতিরিক্ত প্রাইমা ফেসিতে(prima facie) ভোগার লক্ষণ ।
পাশাপাশি ছবিটিতে কেরালার ৩২,০০০ মহিলাকে প্রতারণামূলকভাবে ইসলামে ধর্মান্তরিত করা এবং আইএসআইএস-এ নিয়োগ করার দাবি নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট । এই বিষয়ে প্রযোজকের পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে জানান,এই বিষয়ে প্রামাণ্য কোনো তথ্য নেই এবং ছবিটির বিষয়বস্তু যে একটি কাল্পনিক ঘটনার উপর নির্মিত হয়েছে,সেই দাবিপত্রটি তিনি আগামী ২০ মে বিকেল ৫ টায় আদালতে উপস্থাপন করবেন । এদিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি । সুপ্রিম কোর্ট জানিয়েছে যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ‘দ্য কেরালা স্টোরি’-এর সেন্সর বোর্ডের শংসাপত্রকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি হবে ।।

Previous Post

তিন তালাকের পর হালালার জন্য চাপ, হিন্দু ধর্ম গ্রহণ করলেন বীতশ্রদ্ধ মুসলিম মহিলা

Next Post

জনগণের অসুবিধা সৃষ্টি করে রাজনৈতিক কর্মসূচি পালন করা কি খুব দরকার ?

Next Post
জনগণের অসুবিধা সৃষ্টি করে রাজনৈতিক কর্মসূচি পালন করা কি খুব দরকার  ?

জনগণের অসুবিধা সৃষ্টি করে রাজনৈতিক কর্মসূচি পালন করা কি খুব দরকার ?

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন কাটোয়ার দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, এবারের ভোটে প্রার্থী করল দল 
  • ছেলে ‘জং বাহাদুর’ বাবা ‘মহম্মদ জব্বার’ ; নেপাল সীমান্তবর্তী ইউপির বলরামপুর জেলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠছে  সমাজবাদী পার্টির বিরুদ্ধে 
  • লন্ডনে ইহুদি সংস্থার অ্যাম্বুলেন্সে আগুন ধরানোর ঘটনায় ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ 
  • ইসরায়েলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা
  • রাস্তার পাশে পড়ে থাকা অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন লেগে চাঞ্চল্য বর্ধমানে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.