এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ ফেব্রুয়ারী : সাত দিন পিছিয়ে গেল এসআইআর শুনানির দিন ৷ আজ শনিবার ৭ ফেব্রুয়ারী, শুনানির শেষ দিন হলেও বেশ কিছু জেলায় কাজের তেমন উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত শুনানির সময় বাড়াল নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যদিও ওইদিনই চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল৷ কিন্তু মনে করা হচ্ছে যে ২১ ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে জানান তিনি ।
জানা গেছে,উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটা বিধানসভা কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে শুনানির কাজ শেষ করা যায়নি । সেই কারণে বাড়তি সময় চেয়ে জেলাশাসকরা কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন।সেই আবেদনে সাড়া দিয়ে শুনানির জন্য আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন,সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক দের আবেদন ক্রমে শুনানির সময় আরও ৭ দিন বাড়ানো হয়েছে । তবে ৭০-৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। অল্প কাজই বাকি আছে । আশা করি আগামী ৭ দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।’ তিনি আরও জানন যে ঠিকঠাক কাজ হলে ২১ ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে ।।
