• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজ্যের সরকারি হাসপাতালে মেয়েদের নিরাপত্তা তলানিতে ! আর জি কর ঘটনার মাঝেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে ২ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা

Eidin by Eidin
August 12, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
রাজ্যের সরকারি হাসপাতালে মেয়েদের নিরাপত্তা তলানিতে ! আর জি কর ঘটনার মাঝেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে ২ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ,১২ আগস্ট  : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে গনধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ । এখনো চলছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ । তার মাঝেই পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মী রোগীর আত্মীয়ের অশ্লীল আচরণ করা ও কুপ্রস্তাব দেওয়ার ঘটনা ঘটে গেছে৷ ভাতার হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এক সিভিক ভলান্টিয়ার । বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা পিজিটি ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগে রোগীর দুই আত্মীয় নূরউদ্দিন মণ্ডল ও লালন শেখকে পুলিশ গ্রেফতার করেছে । এবারে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে ডাক্তারি পড়ুয়া ২ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক মদ্যপ ব্যাক্তির বিরুদ্ধে । 

জানা গেছে,রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে । আর জি করের ঘটনার প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হন চিকিৎসকরা । তাদের মধ্যে ডাক্তারি পড়ুয়া ২ ছাত্রী হাসপাতালের ক্যান্টিনে খাবার খেতে যাচ্ছিলেন । সেই সময় পুলিস ক্যাম্পের গেটের সামনে এক মদ্যপ ব্যাক্তি তাদের পিছু নেয় এবং অশালীন কথা বলে এবং অশালীন ইশারা করে  । প্রতিবাদ করলে দুই ছাত্রীকে দেখে নেওয়ার হুমকিও দেয় সে । এরপর স্থানীয় কিছু বাসিন্দা এবং জুনিয়ার চিকিৎসকরা ওই ব্যক্তিকে পুলিস ক্যাম্পের পুলিসের হাতে তুলে দেয়। পরে রায়গঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে । এদিকে এই ঘটনার পর হাসপাতালের মহিলা চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে । পুলিস ক্যাম্পে কর্মরত পুলিশ কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ।। 

Previous Post

ভারতের হিন্দুদের ধর্মনিরপেক্ষ করার কৃত্রিম ব্যবস্থা হিন্দুদের ধর্মান্ধ হিন্দুতে পরিণত করেছে !

Next Post

‘আরজি কর ধর্ষণ ও খুনের নেপথ্যে প্রভাবশালীদের রক্ষায় কতদূর যাবেন ?’ : মমতা ব্যানার্জিকে প্রশ্ন অমিত মালব্যর

Next Post
‘আরজি কর ধর্ষণ ও খুনের নেপথ্যে প্রভাবশালীদের রক্ষায় কতদূর যাবেন ?’ : মমতা ব্যানার্জিকে প্রশ্ন অমিত মালব্যর

'আরজি কর ধর্ষণ ও খুনের নেপথ্যে প্রভাবশালীদের রক্ষায় কতদূর যাবেন ?' : মমতা ব্যানার্জিকে প্রশ্ন অমিত মালব্যর

No Result
View All Result

Recent Posts

  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.