• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিপিএম কর্মী খুনের ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ

Eidin by Eidin
July 9, 2023
in রাজ্যের খবর
সিপিএম কর্মী খুনের ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ জুলাই : সিপিএম কর্মীকে খুনের ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতরা হল আউশগ্রামের বেলেমাঠ গ্রামের বাসিন্দা জালালউদ্দিন মোল্লা ও পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামেরই বাসিন্দা শেখ আবুল হোসেন ।
পঞ্চায়েত ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিল সিপিএম ও তৃণমূলের প্রার্থী । তখনই দু’দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে গুরুতর আহত হয় শেখ রাজিবুল নামে এক সিপিএম কর্মী । এছাড়া তৃণমূল প্রার্থী এবাদত শেখ, সিপিএম প্রার্থী সাদেক আলি সহ আরও ৪ জন জখম হয় । রাজিবুলকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে কলকাতায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
জানা গেছে,এনিয়ে ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন নিহতের ভাই শেখ আজাহারউদ্দিন । অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ । আজ রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তদের সন্ধান চলছে ।।

Previous Post

জম্মু-কাশ্মীরে বাস দূর্ঘটনায় মৃত ২, খারাপ আবহাওয়ার জন্য ৩ দিন ধরে স্থগিত পবিত্র অমরনাথ যাত্রা

Next Post

ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলী খামেনিকে দেশে হত্যার ষড়যন্ত্র বন্ধ করতে আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন

Next Post
ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলী খামেনিকে দেশে হত্যার ষড়যন্ত্র বন্ধ করতে আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন

ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলী খামেনিকে দেশে হত্যার ষড়যন্ত্র বন্ধ করতে আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন

No Result
View All Result

Recent Posts

  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল উদ্বোধনী ম্যাচের জন্য কড়া নিরাপত্তা, মুখোমুখি হবে আরসিবি ও এসআরএইচ 
  • “পাকিস্তান প্রেমী” অভিনেতা সলমন খানকে “ঘৃণার যোগ্য” পর্যন্ত ভাবেন না গায়ক অভিজিৎ 
  • বাসন্তীর যে জায়গায় বিজেপির মিছিলের উপর “হামলা হয়েছিল আজ সেখানেই রামনবমীর শোভাযাত্রা করার কথা ঘোষণা করল হিন্দু সংহতি  
  • এনসিপি-র প্রবীণ নেতা ও মন্ত্রী নরহরি জিরওয়ালের যৌন মিলনের ভিডিও ভাইরাল 
  • ৩৬ বছরে এই প্রথম হিন্দুদের সঙ্গে রাম নবমী উদযাপনে যোগ দিলেন মুসলমানরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.