• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে জোড়া প্রকল্পের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী

Eidin by Eidin
July 1, 2021
in রাজ্যের খবর
ভাতারে জোড়া প্রকল্পের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী
ওড়গ্রামে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী । ভাতার । বৃহস্পতিবার ।
10
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওড়গ্রামে জোড়া প্রকল্পের উদ্ধোধন করলেন রাজ্যের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । বৃহস্পতিবার তিনি ওড়গ্রামে সমন্বয়ী প্রকল্পের জায়গায় ইকো ট্যুরিজম হাব ও একটি মাছের ডিম থেকে চারাপোনা তৈরির প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । মন্ত্রী জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের ‘সমন্বয়ী’ প্রকল্পের পুনুরুজ্জীবনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ।
বর্ধমান-সিউড়ি ২-বি জাতীয় সড়কের কাছে ওড়গ্রাম জঙ্গলমহলে প্রায় ২২ বিঘার একটি পুকুর ও তার পাড়ের ওপর তৈরী হয়েছে এই ইকো পার্কটি । এদিন বিকেলে ওই পার্কের উদ্বোধন করতে আসেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । এদিন থেকে সর্ব সাধারনের জন্য খুলে দেওয়া হয়েছে ওই পার্কটি । পাশাপাশি একটি জলাশয়ে হ্যাচারির উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ।
সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন,জাতীয় সড়ক দিয়ে ইছাই ঘোষের দেউল, বর্ধমানের ১০৮ শিবমন্দির, আউশগ্রামের ভাল্কি মাচান প্রভৃতি একাধিক পর্যটনকেন্দ্রে যান বহু পর্যটক । ওড়গ্রামে ইকোপার্ক তাদের কাছে আকর্ষণ বাড়াবে । তাই পর্যটকদের কথা চিন্তা করে ওড়গ্রামে চারটি কটেজ তৈরি করা হচ্ছে । সেখানে পর্যটকদের খাওয়া দাওয়ার সুবিধার্থে ক্যান্টিন থাকবে ।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওই ক্যান্টিনগুলি পরিচালনা করবেন ।
ওড়গ্রামে উদ্বোধন হওয়া হ্যাচারিতে বছরে প্রায় ৪ কোটি বিভিন্ন প্রজাতির চারা পোনা তৈরি করা হবে বলে খবর ।পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস জানিয়েছেন,ওই হ্যাচারি থেকে স্থানীয় এলাকার মৎসচাষিদের সুলভমূল্যে চারা পোনা বিক্রি করা হবে। তাতে একদিকে সরকারের যেমন আয় হবে,তেমনি এলাকায় মৎসচাষেও অগ্রগতি হবে ।।

Previous Post

মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

Next Post

বর্ধমানের কাঞ্চননগরে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Next Post
বর্ধমানের কাঞ্চননগরে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

বর্ধমানের কাঞ্চননগরে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

No Result
View All Result

Recent Posts

  • সাত দিন পিছিয়ে গেল এসআইআর শুনানির দিন 
  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এস-এর প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তান : তালেবান-অনুমোদিত সংবাদমাধ্যমের রিপোর্ট 
  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.