• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নতুন আঙ্গিকে কাব্যকে তুলে ধরতে শুরু হল “পঞ্চবান কবিতা” উৎসব

Eidin by Eidin
July 3, 2022
in রকমারি খবর
নতুন আঙ্গিকে কাব্যকে তুলে ধরতে শুরু হল “পঞ্চবান কবিতা” উৎসব
পঞ্চবান কবিতা উৎসব- ২০২২' এর উদ্বোধন । শিয়ালদহ ।
11
SHARES
164
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

সূচনা গাঙ্গুলি,শিয়ালদহ,০৩ জুলাই : বাংলা কাব্য-সাহিত্যকে পাঠকের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য কাব্য জগতে নতুন নতুন ধারা নিয়ে গবেষণা করে চলেছেন কবি-সাহিত্যিকরা। তাদের হাত ধরে সংযোজন ঘটছে নতুন ধারার । যার সাম্প্রতিক সংযোজন হলো ‘পঞ্চবান’। এই নতুন ধারাকে সবার সামনে তুলে ধরার জন্য পঞ্চবান কাব্য চর্চা পর্ষদের উদ্যোগে ৩ রা জুলাই শিয়ালদহের ‘কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন’-এ আয়োজিত হয় দ্বিতীয় বর্ষ ‘পঞ্চবান কবিতা উৎসব- ২০২২’।
কানায় কানায় পরিপূর্ণ সুসজ্জিত হলে দুই শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে একাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন। প্রবীণ কবিরা কাব্য-সাহিত্য সম্পর্কে তাদের সুচিন্তিত মতামত নবীন প্রতিভাদের সামনে তুলে ধরেন এবং নতুন ঘরানার কাব্য সৃষ্টির দিকে মনোনিবেশ করার জন্য পরামর্শ দেন। একইসঙ্গে তারা ‘পঞ্চবান’ কাব্য স্রষ্টা সুশান্ত বাবুর ভূয়সী প্রশংসা করেন। তিন ঘণ্টার এই অনুষ্ঠানটি এক সময় অন্য উচ্চতায় পৌঁছে যায়।
অনুষ্ঠানে প্রকাশিত হয় ২২৫ জন কবির ৪৫০ টি কবিতা সম্বলিত ‘পঞ্চবান সংকলন’। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক কবির হাতে তুলে দেওয়া ‘পঞ্চবান’ কবিতা সংকলন ও একটি করে মেমেণ্টো। প্রসঙ্গত অনুষ্ঠানে শুধু বাংলা নয় আসাম, ত্রিপুরা ও সুদূর বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন কবি উপস্থিত ছিলেন ।
এর আগে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট কবি তথা অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা বসু। তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।গলায় উত্তরীয় পড়িয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়।
কৃষ্ণা দেবী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাংবাদিক বরুন চক্রবর্তী ও অংশুমান চক্রবর্তী, সাহিত্যিক দিলীপ রায়, কবি শঙ্খচূড় চক্রবর্তী ও প্রদীপ আচার্য্য, সাহিত্যবন্ধু নিগমানন্দ মণ্ডল মণ্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘পঞ্চবান’ কাব্য স্রষ্টা কবি-সাহিত্যিক সুশান্ত ঘোষ ।
তার ডাকে সাড়া দিয়ে যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে কবি-সাহিত্যিকরা উপস্থিত হয়েছেন তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুশান্তবাবু বলেন, ‘পঞ্চবান কাব্যের বয়স মাত্র দু’বছর। এরমধ্যেই যেভাবে দেশ-বিদেশে এটা নিয়ে বাঙালি কবিদের মধ্যে চর্চা চলছে সেটা সত্যিই অভাবনীয়। হয়তো ভবিষ্যতে সৃষ্টি হবে নতুন ঘরানা এবং দিনের শেষে সমৃদ্ধ হবে বাংলা কাব্য জগত।’।

Previous Post

নূপুর শর্মাকে সমর্থন করে ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ খানের ইন্ধনেই খুন হতে হল অমরাবতীর উমেশ কোলহেকে

Next Post

এবার ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট, জানুন কিভাবে….

Next Post
এবার ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট, জানুন কিভাবে….

এবার ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট, জানুন কিভাবে....

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.