• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বকেয়া ডিএ মেটানো,মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির মুখ্যমন্ত্রীর ঘোষণাকে “শেষ মুহুর্তে চিটিংবাজি” আখ্যা দিলেন বিরোধী দলনেতা 

Eidin by Eidin
March 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বকেয়া ডিএ মেটানো,মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির মুখ্যমন্ত্রীর ঘোষণাকে “শেষ মুহুর্তে চিটিংবাজি” আখ্যা দিলেন বিরোধী দলনেতা 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মার্চ : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক মুখেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাকে “শেষ মুহুর্তে চিটিংবাজি” বলে অবিহিত করেছেন। গতকাল সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকরা তাকে এনিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,”ঢপ…ঢপ । শেষ মুহুর্তে চিটিংবাজি । সেগুলো উনি(মুখ্যমন্ত্রী) টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না । উনি জানেন ভালো করদ যে এমসিসি চালু হলে নাম্বার অফ বেনিফিসিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট হয় না । উনি জেনেশুনে এটা করেছেন ।” তিনি বলেন, “এটা সেরা জোক । এই বছরের সেরা জোক হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএ-এর কথা বলা ।” শুভেন্দু দু’দফায় ভোট ঘোষণাকে স্বাগত জানান ।

প্রসঙ্গত,রবিবার দিল্লিতে যখন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ দেশের ৫ টি রাজ্যের বিধানসভার ভোটের নির্ঘন্ট প্রকাশ করছিল তার ঠিক ঘন্টা খানেক আগেই রাজ্য সরকারের “কর্মচারী, পেনশনভোগী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অ-শিক্ষক কর্মী,পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরা অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসারে মার্চ ২০২৬ থেকে তাদের ROPA ২০০৯ ডিএ বকেয়া পেতে শুরু করবে” বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেই সাথে তার কয়েক মিনিটের ব্যবধানে তিনি রাজ্যের মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য বড় ঘোষণা করেন। 

সমাজমাধ্যমে পোস্ট করে মমতা জানান, এই ধর্মীয় প্রতিনিধিদের মাসিক সাম্মানিক বা ভাতার পরিমাণ ৫০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের পুরোহিত এবং মোয়াজ্জিনরা সমাজ ও আধ্যাত্মিক জীবনকে সচল রাখতে নিরলস সেবা করে যান। তাঁদের এই সেবাকে কুর্নিশ জানিয়ে মাসিক সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।” 

শুধুমাত্র ভাতা বৃদ্ধিই নয়,গতকাল আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সাম্মানিক ভাতার জন্য যে সমস্ত পুরোহিত ও মোয়াজ্জিন ইতিপূর্বে আবেদন করেছিলেন এবং যে আবেদনগুলি নথিপত্র অনুযায়ী সঠিক ছিল, তার সবকটিই রাজ্য সরকার অনুমোদন (Approve) করেছে ।

শাসকদল ও শাসকদলের পেটোয়া মিডিয়া মুখ্যমন্ত্রীর এই সমস্ত ঘোষণাকে “মাস্টার স্ট্রোক” আখ্যা দিচ্ছে । তবে এর প্রভাব আদপেই তৃণমূলের পক্ষে ভোটবাক্সে পড়বে কিনা, সেটা মাত্র আর কয়েক দিনের মধ্যেই জানা যাবে ।। 

Author : Eidin Desk

Tags: BJPTMCWestBengal Election 2026WestBengal Politics
Previous Post

শিব ভুজঙ্গ স্তোত্রম্ : আদি শঙ্করচার্য বিরচিতএই স্তোত্র পাঠে মানসিক শান্তি, ভয় থেকে মুক্তি এবং শিবের কৃপা লাভহয়

Next Post

ফের পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১২ বছরের হিন্দু মেয়েকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে 

Next Post
ফের পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১২ বছরের হিন্দু মেয়েকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে 

ফের পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১২ বছরের হিন্দু মেয়েকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে 

No Result
View All Result

Recent Posts

  • ফের পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১২ বছরের হিন্দু মেয়েকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে 
  • বকেয়া ডিএ মেটানো,মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির মুখ্যমন্ত্রীর ঘোষণাকে “শেষ মুহুর্তে চিটিংবাজি” আখ্যা দিলেন বিরোধী দলনেতা 
  • শিব ভুজঙ্গ স্তোত্রম্ : আদি শঙ্করচার্য বিরচিতএই স্তোত্র পাঠে মানসিক শান্তি, ভয় থেকে মুক্তি এবং শিবের কৃপা লাভহয়
  • “বাংলাদেশের মুসলমানের একটা অংশ ভারতকে সবচেয়ে বড় শত্রু দেশ  মনে করে,ভারতের চাল খেয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া এদের জন্মগত অভ্যাস” 
  • নন্দীগ্রাম থেকে বালুরঘাট, বিজেপিতে যোগদানের হিড়িক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.