• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্কুল শিক্ষক বাবা-মায়ের একমাত্র সন্তান ভাতারের কুন্তল উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করল

Eidin by Eidin
May 7, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
স্কুল শিক্ষক বাবা-মায়ের একমাত্র সন্তান ভাতারের কুন্তল উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করল
বাড়িতে বাবা-মায়ের সঙ্গে কুন্তল চৌধুরী । ভাতার । বুধবার ।
8
SHARES
115
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মে : বাবা-মা দু’জনেই স্কুল শিক্ষক । বাড়িতে রয়েছে পড়াশোনার পরিবেশ । আর তার ফায়দা পুরদমে নিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার মাধব পাবলিক হাই স্কুলের ছাত্র কুন্তল চৌধুরী । আজ বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছে কুন্তল । তবে কুন্তল জানান, তার কাছে এই অভাবনীয় ফলাফল তার প্রত্যাশার চেয়ে বেশি । কারন হিসাবে তিনি বলেন, ‘আমি মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে জায়গা করব এবিষয়ে নিশ্চিত ছিলাম । কিন্তু পঞ্চম স্থান দখল করব এটা কখনো কল্পনাও করিনি।’ যাই হোক,ছেলের এই নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত কুন্তলের বাবা-মা । 

ভাতার থানার বলগোনার বাসিন্দা সঞ্জীব চৌধুরী ও বাসন্তী চৌধুরীর একমাত্র সন্তান কুন্তল । সঞ্জীববাবু ভাটাকুল প্রাথমিক বিদ্যলয়ে শিক্ষকতা করেন । মা বাসন্তীদেবী বলগোন গার্লস স্কুলের শিক্ষিকা ৷ সঞ্জীববাবুর পৈতৃক বাড়ি অন্যত্র হলেও স্বামী-স্ত্রীর কাজের সুবিধার্থে বলগোনা রেল স্টেশনের কাছে জায়গা কিনে বাড়ি তৈরি করে বসবাস করেন বর্তমানে । সেই সূত্রে এলাকার প্রাথমিক স্কুল থেকেই পড়াশোনা শুরু কুন্তলের ৷ পরে সে পার্শ্ববর্তী শুশুনদিঘি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় ৷ মাধ্যমিকেও নজরকাড়া সাফল্য পেয়েছিল কুন্তল । উচ্চ মাধ্যমিকে ভাতার মাধব পাবলিক হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় সে । আজ উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার পর দেখা যায় ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম হয়েছে ভাতারের ওই মেধাবী ছাত্রটি । 

কুন্তলের মা বাসন্তী চৌধুরী জানান,ছোট থেকেই তার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী ছিল । পড়াশোনার ক্ষতি করে সচারচর তার ছেলে আড্ডা দিয়ে সময় নষ্ট করত না । স্বামী-স্ত্রী দু’জনেই ছেলের পড়াশোনায় সহযোগিতা করতেন । কুন্তল জানান, দৈনন্দিন গড়ে ৮-৯ ঘন্টা পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা ও গল্পের বই পড়তে ভালো লাগে তার । আগামী দিনে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতে চান কুন্তল।।

Previous Post

‘অপারেশন সিন্দুর’ অভিযানে মৃত্যু হয়েছে সন্ত্রাসী মাসুদ আজহারের বাড়ির ১০ সদস্যের , বিবৃতি দিয়ে বলেছে : আমি প্রতিশোধ নেব

Next Post

পাকিস্তানি অপপ্রচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্য হিন্দুর উপ-সম্পাদক বিজয়তা সিং, অনেকে বলছে খালিস্তানপন্থী ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হোক

Next Post
পাকিস্তানি অপপ্রচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্য হিন্দুর উপ-সম্পাদক বিজয়তা সিং, অনেকে বলছে খালিস্তানপন্থী ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হোক

পাকিস্তানি অপপ্রচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্য হিন্দুর উপ-সম্পাদক বিজয়তা সিং, অনেকে বলছে খালিস্তানপন্থী ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হোক

No Result
View All Result

Recent Posts

  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.