• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সবজির দোকানে ৩৬ হাজার টাকা রাখা ব্যাগ ফেলে গিয়েছিলেন বৃদ্ধ, উদ্ধার করতে হল কাটোয়া থানার পুলিশকে

Eidin by Eidin
January 3, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
সবজির দোকানে ৩৬ হাজার টাকা রাখা ব্যাগ ফেলে গিয়েছিলেন বৃদ্ধ, উদ্ধার করতে হল কাটোয়া থানার পুলিশকে
বৃদ্ধের হাতে টাকার ব্যাগ ফিরিয়ে দিচ্ছে পুলিশ । কাটোয়া । বুধবার ।
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ ডিসেম্বর : এটিএম থেকে টাকা তুলে একটি শবজির দোকানে শবজি কেনাকাটা করতে গিয়েছিলেন বৃদ্ধ । কিন্তু বাজার করার পরে ওই দোকানেই ৩৬ হাজার টাকা রাখা ব্যাগটি ভুলবশত তিনি ফেলে চলে যান । বাড়ি ফেরার পর ব্যাগের কথা মনে পড়লে ফের তিনি ওই দোকানে আসেন । কিন্তু ততক্ষণে উধাও হয়ে গেছে তার ব্যাগটি । দোকানদারকে ব্যাগের কথা জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ । এরপর বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন । শেষে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই শবজির দোকানদারের কাছ থেকেই ব্যাগটি উদ্ধার করে বৃদ্ধের হাতে তুলে দেয় । আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে । ব্যাগ ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন কাটোয়া শহরের ন্যাশানালপাড়ার বাসিন্দা হেমচন্দ্র রেজ নামে ওই বৃদ্ধ ।
জানা গেছে,হেমচন্দ্রবাবু ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী । এদিন সকাল সাড়ে দশটা নাগাদ তিনি নিজের ও স্ত্রীর এটিএম কার্ড নিয়ে কাটোয়া শহরের সার্কাস ময়দানের একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন । হেমচন্দ্রবাবু বলেন,’আমি এটিএম থেকে টাকা তুলতে বিশেষ অভ্যস্ত নেই । তাই সুমনা মুখোপাধ্যায় নামে আমার এক আত্মীয়ার সঙ্গে দেখা হয়ে গেলে তাকে টাকা তুলে দিতে বলি । সুমনা আমার কথামত দুটি কার্ড থেকে ২০,০০০ ও ১৬,০০০ মিলে মোট ৩৬ হাজার টাকা তুলে দেয় । টাকাগুলো ব্যাগে ভরে কাটোয়া স্টেশনবাজারে একটি সবজি দোকানে শব্জি কিনতে চলে যাই । কিন্তু ভুলবশত ওই দোকানেই ব্যাগটি ফেলে আমি চলে গিয়েছিলাম । ব্যাগের কথা মনে পড়ার ফের ওই দোকানে এলে দোকানদার জানায় যে সে ব্যাগের কথা কিছু জানে না । শেষে আমি পুলিশের দ্বারস্থ হই।’
জানা গেছে,হেমচন্দ্রবাবুর কাছ থেকে ঘটনার কথা শুনে প্রথমে সবজি দোকানে যায় পুলিশ । কিন্তু দোকানদার পুলিশকেও একই কথা বলে । তখন কাটোয়া থানার পক্ষ থেকে শবজি বাজারে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুলিশ দেখতে পায় যে ওই দোকানদারই ব্যাগটি সরিয়েছে । এরপর পুলিশ নিজস্ব ঢঙে দোকানদারকে ব্যাগটি বের করে দিতে বলে । শেষ পর্যন্ত পুলিশের ভয়ে দোকানদার বৃদ্ধের টাকার ব্যাগটি বের করে পুলিশের হাতে তুলে দেয় । যদিও এনিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ ওই দোকানদারকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে ।।

Previous Post

কলকাতার গড়িয়ার আবাসন থেকে বাবা-মা- ছেলের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার

Next Post

ফলতার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতেকলমে দেখানো হলো চন্দ্রযান-৩ উৎক্ষেপন

Next Post
ফলতার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতেকলমে দেখানো হলো চন্দ্রযান-৩ উৎক্ষেপন

ফলতার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতেকলমে দেখানো হলো চন্দ্রযান-৩ উৎক্ষেপন

No Result
View All Result

Recent Posts

  • টাকা উদ্ধার কাণ্ডে দুই ধৃতের জামিন মঞ্জুর হতেই বর্ধমানে অতিরিক্ত পুলিশ সুপারকে নোবেল পুরস্কার দেওয়া কথা বললেন সাংসদ সৌমিত্র খাঁ
  • বেন স্টোকসের কথায়  “অতিপ্রাকৃত” ; কেভিন পিটারসন বললেন, “মনে হচ্ছিল যেন ভিডিও গেম চলছে” : বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের ঝড়ো ইনিংসের ঘোর কাটছে না প্রাক্তনীদের 
  • রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় যুব দল
  • যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  
  • কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.