• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জেলায় ক্যারাটের উন্নতিকল্পে আয়োজিত হতে চলা কর্মসূচিগুলির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হল

Eidin by Eidin
February 25, 2024
in খেলার খবর
জেলায় ক্যারাটের উন্নতিকল্পে আয়োজিত হতে চলা কর্মসূচিগুলির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হল
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,বর্ধমান,২৫ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ক্যারাটে খেলোয়াড় এবং কোচদের টেকনিকেল উন্নতির জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বর্ধমান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন । তারই অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হল শনিবার (২৪ ফেব্রুয়ারী)   । বর্ধমান শহরের বিসি রোডের একটি বিয়ে বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে  করে অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয় ।
কর্তৃপক্ষ জানিয়েছে যে এই প্রথমবার, পূর্ব বর্ধমান জেলাতে রেফারি সেমিনার করাতে আসছেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেন। আর এই রেফারি সেমিনারটির। আয়োজন করা হয়েছে আগামী ৩০ মার্চ শহরের  বিসি রোডের পাশে একটি বিয়ে বাড়িতে  ।
হানসি প্রেমজিত সেন হলেন ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি এবং ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি।  তিনি ৩১ মার্চ বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ক্যারাটে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্পও করাবেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে । হানসি প্রেমজিত সেন বিগত বছরে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দক্ষ রেফারি হিসাবে ব্রোঞ্জ পিন সম্মানে ভূষিত হয়েছেন। কোচ হিসাবে তিনি অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক মেডেলিস্ট তৈরি করেছেন। তিনি হলেন বাংলার একমাত্র কোচ যার কোচিংয়ে ওয়ার্ল্ড ক্যারাটে ইউথ লিগে দু’জন পদকলাভ করেছেন ।
এছাড়া পঞ্চম পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আগামী ১০ মার্চ বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত হবে। এটি হলো পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল টুর্নামেন্ট এবং রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য বাছাইপর্ব।
জেলা ক্যারাটে সংস্থার সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের ইতিহাসে। বিশ্বখ্যাত ব্যক্তির কাছ থেকে আন্তর্জাতিক মানের ক্যারাটে সংক্রান্ত জ্ঞান অর্জনের এটি একটি সুবর্ণ সুযোগ জেলার সকল খেলোয়াড়, কোচ ও জাজদের কাছে। হানসি প্রেমজিত সেন দ্বারা পরিচালিত রেফারি সেমিনার ও অ্যাডভান্স ক্যারাটে ট্রেনিং ক্যাম্প আগামীদিনে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটের মান নিশ্চিতভাবেই বৃদ্ধি করবে বলে আমরা আশাবাদী ।’।

Previous Post

রম্যরচনা : রঙ্গমঞ্চ

Next Post

ভিয়েনায় ৩ মহিলাকে ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আফগান শরণার্থী যুবক

Next Post
ভিয়েনায় ৩ মহিলাকে ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আফগান শরণার্থী যুবক

ভিয়েনায় ৩ মহিলাকে ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আফগান শরণার্থী যুবক

No Result
View All Result

Recent Posts

  • দিল্লি দাঙ্গার মাস্টারমাইন্ড উমর খালিদকে কংগ্রেসের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন মুসলিম সংগঠনগুলো
  • শ্রী ব্যূহ লক্ষ্মী মন্ত্রম্  : সম্পদ প্রাপ্তি, মনের ইচ্ছা পূরণ এবং পাপ মোচনের জন্য
  • ‘আগে আমার সঙ্গে যৌন সম্পর্ক করো, তারপর আমি ব্যবস্থা নেব’—ধর্ষণের শিকার এক নারীর কাছে ‘অশ্লীল দাবি’ জানানো কনস্টেবল ইমরান খানকে জেলে পাঠালো যোগী সরকার 
  • ইরানের ইসফাহান ও খোররামশাহরে ‘দুটি ইরানি জ্বালানি স্থাপনায়’ ‘যুক্তরাষ্ট্র- ইসরায়েলি’ যৌথ বাহিনীর বোমাবর্ষণ
  • পাকিস্তান সুপার লিগ খেলতে ইচ্ছুক ওয়ার্নার ও স্মিথের মত বিদেশী খেলোয়াড়দের হত্যার হুমকি দিল সন্ত্রাসী সংগঠন ‘জামাত-উল- আহরার’
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.