• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“অনুপ্রবেশকারীদের নকল নথি বানিয়ে সাহায্য করা সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে” : পূর্বস্থলীতে হুঁশিয়ারি মোদীর

Eidin by Eidin
April 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“অনুপ্রবেশকারীদের নকল নথি বানিয়ে সাহায্য করা সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে” : পূর্বস্থলীতে হুঁশিয়ারি মোদীর
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ এপ্রিল : পরিবর্তন ঘটানোর জন্য তৈরি হয়ে আছে বাংলা। বাংলাতেও বিজেপি জয়ের দিকে এগোচ্ছে । বিজেপি বাংলার ক্ষমতায় এলে তৃণমূলের  প্রতিটা গুণ্ডা,প্রতিটা সিন্ডিকেট এবং প্রতিটা দুর্নীতিগ্রস্ত  বিধায়ক ও মন্ত্রীদের আইন মাফিক হিসাব হবে। আজ শনিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রচার সভা থেকে তৃণমূলকে উদ্দেশ্য করে এমনই হাড়কাঁপানো হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একই সঙ্গে তিনি জানিয়ে দেন, অনুপ্রবেশকারীদের  ভারত থেকে খেদিয়ে দেওয়া হবে। আর যাঁরা নকল নথি তৈরি করে দিয়ে অনুপ্রবেশকারীদের সাহায্য করেছে,তাঁদেরও সহ  লুটেরা এবং অত্যাচারীদেরও পুরো হিসাব হবে।
এদিন পূর্বস্থলীর নিরবাচনী জনসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী আগোগোড়াই তৃণমূলের
বিরুদ্ধে সুর চড়ান।শুক্রবার বঙ্গ বিজেপির প্রকাশিত  ঘোষণা পত্রে যে ছ’টি গ্যারান্টি দিয়েছে সেগুলির সবই পূরণ করা হবে। তৃণমূলের ‘নির্মম সরকারের’ ভয়ের রাজকে হঠিয়ে দিয়ে ভরসায় বদল ঘটনা হবে।।এটা ‘মোদির গ্যারান্টি’ । বঙ্গ বিজেপি তাদের দেওয়া গ্যারান্টি কি ভাবে পূরণ করবে তার ব্যাখ্যা দিতে গিয়ে মোদি বলেন,“বিজেপি সরকারে এসে  ভ্রষ্টাচার এবং আইনি ব্যবস্থা নিয়ে শ্বেতপত্র  জারি করবে। নির্মম তৃণমূল সরকারের ১৫ বছরের পুরো হিসাব হবে। যাঁরা দাঙ্গায় এবং রাজনৈতিক হিংসায় জড়িত হচ্ছে, তাঁদেরও বিচার হবে। রাজনৈতিক হিংসার বিচারের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে বিচার কমিশন বানানো হবে।বিজেপির রাজত্বে গ্রামের ভূমি দপ্তরের অফিস থেকে শুরু করে নবান্ন সচিবালয় পর্যন্ত ভয় মুক্ত স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা  হবে।এতে  পুলিশ ব্যবস্থাও দক্ষ ও সঠিক থাকবে।সিন্ডিকেটের জায়গায় প্রতিটা কাজে ওপেন টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে।
মোদি আরো বলেন,আপনারা দেখতে পাচ্ছেন বালি খাদান দখলের জন্য তৃণমূলের পোষা লোকেরা নিজেদের মধ্যে লড়াই করে। কাটোয়ায় যে বিস্ফোরণ  হয়েছিল তার পেছনে আসল খেলা কি রয়েছে সেটা আপনারা সকলেই ভালোভাবে জানেন।বিজেপি সরকার এমন সমস্ত অপরাধ রোখার জন্য শক্তিশালী আইনি পদক্ষেপ নেবে। টিএমসির ১৫ বছরের রাজত্বে বাংলার প্রতিটি নাগরিককে শুধুমাত্র ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে। এবারের ভোট এই ভয়ের নিষ্পত্তি ঘটনো ভোট। তৃণমূলের ভয় মুক্ত এবং বিজেপির ভরসায় যুক্ত বাংলা আমাদের বানাতে হবে, এটাই আমাদের প্রথম কাজ হবে।মনে রাখবেন ভয় আউট, ভরসা ইন।
তৃণমূল সরকারকে নিশানা করে মোদি বলেন,
বাংলার কাছে বন্দর আছে ,দীর্ঘ সমুদ্র তট আছে, পাহাড় আছে, এত চাষযোগ্য জমি আছে, ঘন জঙ্গল আছে, বাংলার সামর্থ্য কারুর থেকে কম নয়।কম আছে শুধু সুশাসনের,সদ্বিচ্ছার কমতি আছে। বর্ধমানকে ধানের গোলা বলা হয়। এই জেলার পরিচয় পাটের ক্ষেত্রেও রয়েছে।। এখানকার সীতাভোগ ও মিহিদারা সুগন্ধ দুনিয়ায় জুড়ে ছড়িয়ে রয়েছে।

বর্ধমানের আলু চাষিদের দুর্দশার প্রসঙ্গ সামনে এনে নরেন্দ্র মোদি বলেন,নির্মম তৃণমূল সরকার ধোঁকা দিয়ে এখানকার আলু চাষিদের বরবাদ করে দিয়েছে। এমএসপি-তে আলু কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজকে কৃষকদের আলু পচছে। প্রত্যেকটা কৃষক একই অবস্থায় রয়েছে। এটা চলবে না। বাংলা চুপ থাকবেনা। বঙ্গ বিজেপি কৃষকদের জন্য অনেক বড় ঘোষণা করেছে। বাংলা বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের ডবল ইঞ্জিন সরকারের ডবল বেনিফিট মিলবে। বাংলার কৃষকদের পিএম কৃষক সম্মান নিধির ৯ হাজার টাকা মিলবে। ৬০০০ কেন্দ্রের এবং ৩০০০ বাংলার বিজেপি সরকার দেবে। আলু চিপস এবং অন্য কৃষি বিষয়ের উদ্যোগের প্রশিক্ষণ দেওয়া হবে।বাংলার ধান চাষিদের ৩১ টাকা এমএসপি দেওয়ার ঘোষণাও করা হয়েছে। বাংলার পাট ক্ষেত  এবং পাট শিল্পের গৌরবকে পুনঃস্থাপন করা হবে। ২০১৪ সালের আগে কেন্দ্রে যখন টিএমসির সমর্থন নিয়ে সরকার চলতো, তখন পাটের দাম ২৪০০ টাকারও কম। আজ পাটের সমর্থন মূল্য সাড়ে পাঁচ হাজারেরও বেশি ।অর্থাৎ ডবল হয়েছে। প্রধানমন্ত্রী এও জানান,বর্ধমানের ৩ লাখের ওপর ছোট চাষীদের বিজেপি সরকার পিএম সন্মানীধির মাধ্যমে অর্থ সাহায্য করছে। এখনো পর্যন্ত বর্ধমানের কৃষকদের খাতায় ৮০০ কোটি টাকার বেশি জমা হয়েছে।
পূর্বস্থলীর জনসভায় মানুষের ভিড় দেখে আপ্লুত মোদি বলেন,বিজেপির প্রতি বাংলার জনতার প্রেম দেখে টিএমসি প্যানিক মুডে এসে গেছে । তৃণমূল আপনাদের একের পর এক মিথ্যা কথা বলছে। তৃণমূল বলছে বিজেপি এলে সব যোজনা বন্ধ হয়ে যাবে। সভায় উপস্থিত মানুষজনকে আশ্বস্ত করে
প্রধানমন্ত্রী বলেন,আপনারা লিখে রাখুন ,সত্যিটা হলে বিজেপি কিছুই বন্ধ করবে না। বিজেপি শুধু এদের দুর্নীতির দোকান বন্ধ করবে। এদের লুট বন্ধ করবে। আমি বাংলার বোন ও বেটিদের ভরসা দিতে এসেছি , বঙ্গ বিজেপি বোনেদের প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। আরো অনেক ঘোষণা আছে।সেসব তো আমরা করবই। তার থেকেও বড় কথা হল ,বিজেপির শাসনকালে  বাংলার সব বোন বেটিরা বিনা ভয়ে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আসা- যাওয়া করতে পারবে। বিজেপির সরকার মানে মহিলাদের সুরক্ষার পূর্ণ ভরসা। এটাই নির্মম তৃণমূল সরকার ও বিজেপি সরকারের মধ্যে সব থেকে বড় পার্থক্য। 
মোদি ঘোষণা করেন,বিজেপি এখানে (বঙ্গে)এমন উদ্যোগ নেমে যাতে লাখো যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদ পূরণের ব্যবস্থা করা হবে।  অন্য রাজ্যের মত বাংলাতেও রোজগার মেলার আয়োজন করা হবে। মোদি বলেন আমি গ্যারান্টি দিচ্ছি,পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন লাভ করবে। তৃণমূল সরকার এখানে কেন্দ্রের অনেক প্রকল্পে ব্রেক লাগিয়ে রেখেছে।৪ মে-র পর  এখানে  বিজেবি সরকার গঠন হওয়ার সাথে সাথে কেন্দ্রের সমস্ত  প্রকল্প চালু হবে।মতুয়া,নমশূদ্র এবং শরণার্থী পরিবার গুলিকে আশ্বস্ত করে মোদী বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর সিএএ-এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে।।

Tags: BJPBurdwanPM Narendra ModiPuboshaliWestBengal Election 2026
Previous Post

বাগডোগরায় মোদীর রোড শোয়ে জলপ্লাবন, আগামীকাল জনসভা করবেন শিলিগুড়িতে 

Next Post

আগামী ৪-মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের

Next Post
আগামী ৪-মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের

আগামী ৪-মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের

No Result
View All Result

Recent Posts

  • বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি 
  • ভোটারদের দাঁড় করিয়ে রেখে নামাজ, আসাম নির্বাচনে মুসলিম পোলিং অফিসারের কর্মকাণ্ডের জেরে ক্ষোভের বিস্ফোরণ 
  • ‘ধর্ম অবমাননা’র মিথ্যা অভিযোগ তুলে কুষ্টিয়ার সুফি সাধক শামীম রেজাকে পুলিশের সামনেই নৃশংসভাবে পিটিয়ে খুন করল উগ্র ইসলামপন্থীরা 
  • আগামী ৪-মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের
  • “অনুপ্রবেশকারীদের নকল নথি বানিয়ে সাহায্য করা সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে” : পূর্বস্থলীতে হুঁশিয়ারি মোদীর
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.