এইদিন বিনোদন ডেস্ক,২৭ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার কেরালা হাইকোর্ট “দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড” ছবির মুক্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। দ্য কেরালা স্টোরি ২ ছবিটিকে সেন্সর বোর্ডের সার্টিফিকেট প্রদানের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের শুনানি করে হাইকোর্ট সেন্সর বোর্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। সেন্সর বোর্ড নিয়ম মেনে চলে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচারপতি বেচু কুরিয়ান থমাস স্পষ্ট করে বলেন যে ছবিটি তার মূল নির্ধারিত মুক্তির তারিখ ২৭শে ফেব্রুয়ারিতে মুক্তি পেতে দেওয়া হবে না। আদালত মন্তব্য করেছে যে সেন্সর বোর্ড তার বিচক্ষণতা যথাযথভাবে প্রয়োগ করেনি বলে মনে হচ্ছে।
আদালত বলেছে যে টিজারের বিষয়বস্তু, যা ছবির অংশ, মূলত জনসাধারণের ধারণা বিকৃত করার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার সম্ভাবনা রাখে।কেরালা স্টোরি ২-তে কেরালাকে খারাপভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। ছবিটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ করা হয়েছে যে এই ছবিটি রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেক আলোচনা চলছে। এখন হাইকোর্ট এই ছবিটির মুক্তি স্থগিত করেছে।
‘দ্য কেরালা স্টোরি ২’ কামাক্য নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উলকা গুপ্তা, অদিতি ভাটিয়া, ঐশ্বর্য ওজা। টিজার দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমায় লাভ জিহাদের গল্প রয়েছে । আর এতেই ছদ্ম সেকুলাররা বেজায় চটেছেন।।
