• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তরল মাদক সহ কালনায় গ্রেফতার ফেরার থাকা কুখ্যাত দুস্কৃতি

Eidin by Eidin
August 13, 2021
in রাজ্যের খবর
তরল মাদক সহ কালনায় গ্রেফতার  ফেরার থাকা কুখ্যাত দুস্কৃতি
কালনা থানা ।
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ আগষ্ট : মাদক দ্রব্য সহ পুলিশের হাতে ধরা পড়লো দীর্ঘদিন ফেরার থাকা এক কুখ্যাত দুস্কৃতি । ধৃতের নাম আক্রম শেখ ওরফে এক্রাম। পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কেশিয়া মাঠপাড়া এলাকায় ধৃতের বাড়ি। জেলার কালনা থানার পুলিশ বৃহস্পতিবার ভোররাতে কালনার নান্দাই দুর্গাপুর রেলগেটের কাছথেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি তল্লাশীতে ধৃতের কাছ থেকে পাওয়া গেছে বেশ কিছু পরিমাণ তরল মাদক দ্রব্য ।ধৃতের মোটরবাইটি পুলিশ বাজেয়াপ্ত করেছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতকে পেশ করে কালনা মহকুমা আদালতে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । বিচারক ধৃতকে ৩ দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,আক্রম শেখ কুখ্যাত দুস্কৃতিই শুধু নয় ,একজন শার্প শ্যুটারও বটে । বিভিন্ন অপরাধের ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে আছে । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগও রয়েছে। তারমধ্যে অন্যতম ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা আদায়ের অভিযোগ ।এহেন দুস্কৃতি দীর্ঘদিন ফেরার থাকায় পুলিশ তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছিল। কালনা থানার পুলিশ তার সোর্স মাধ্যমে আক্রম শেখ ওরফে এক্রামের কালনায় আসার খবর পায় । বৃহস্পতিবার ভোররাতে কালনার নান্দাই দুর্গাপুর রেলগেটের কাছে পুলিশ তরল মাদক সহ হাতেনাতে এক্রাম কে ধরে ফেলে ।
এসডিপিও (কালনা)সপ্তর্ষি ভট্টাচার্য জানিয়েছেন, ‘আক্রম শেখ কে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজির বেশী তরল মাদক দ্রব্য ।তদন্তের প্রয়োজনে তাকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে ।’।

Previous Post

টাকা হাতানোর জন্য বীরভূমের এক ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে অপহরণ করে খুনের অভিযোগ, ডানকুনি থেকে গ্রেফতার ৩

Next Post

বাঁকুড়ায় পুকুরের জলে ডুবে মৃত্যু ২ শিশুর

Next Post
বাঁকুড়ায় পুকুরের জলে ডুবে মৃত্যু ২ শিশুর

বাঁকুড়ায় পুকুরের জলে ডুবে মৃত্যু ২ শিশুর

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : পাকিস্তানকে  ৬১ রানে পরাজিত করল ভারত 
  • শিশু ও নারী মিলে ২১টি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত লন্ডনের মসজিদের ইমাম আব্দুল হালিম খান ; আদালতে সে দাবি করে : “জিন বা অশুভ আত্মা” তার শরীরে ঢুকেছিল এবং সে নিষ্পাপ 
  • স্বামীর মৃত্যুর ১১ বছর পর সন্তানের জন্ম দিলেন ৪৯ বছরের হলিউড অভিনেত্রী লরা ওরিকো 
  • “টাকা কবে দেবে তার ঠিক নাই,তুই অনলাইনে করে দিতে পারতিস, বেকারদের ২০০ টাকা করে খরচ করে দিলি” : ‘যুবসাথী’র ফর্ম ফিল আপ নিয়ে শুভেন্দুর নিশানায় মমতা 
  • টি-২০ বিশ্বকাপে ভারতের পুরুষ দল পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারতের মহিলা “এ” দল  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.