• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামী তিন তালাক দিয়ে বের করে দিয়েছিল বাড়ি থেকে, স্বামীর হিন্দু বন্ধুর সাথে নতুন সংসার পাতলেন রুবিনা খান

Eidin by Eidin
September 24, 2022
in দেশ
স্বামী তিন তালাক দিয়ে বের করে দিয়েছিল বাড়ি থেকে, স্বামীর হিন্দু বন্ধুর সাথে নতুন সংসার পাতলেন রুবিনা খান
16
SHARES
233
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেরেলি(উত্তরপ্রদেশ),২৪ সেপ্টেম্বর : দীর্ঘ ৯ বছরের সংসার । তিনটি সন্তানও রয়েছে । কিন্তু দিন সাতেক আগে স্বামী তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় । নিরুপায় হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই মহিলা । কিন্তু স্বামীর হিন্দু বন্ধু বোঝানোর পর আত্মহননের সিদ্ধান্ত বাতিল করেন । শেষে স্বামীর হিন্দু বন্ধুকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়ে নতুন সংসার পাতলেন রুবিনা খান (Rubina Khan) নামে ওই মহিলা । স্থানীয় একটি মন্দিরে গিয়ে নিজের ধর্ম পরিবর্তন করে প্রেম কুমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রুবিনা । অবশ্য তার আগে তিনি নিজের নাম পরিবর্তন করেন । নতুন নাম রাখেন পুষ্পা দেবী । উত্তরপ্রদেশের বেরেলির ঘটনা । পেশায় ট্রাক চালক প্রেম কুমার বলেছেন, তিনি পুষ্পাকে সবসময় খুশি রাখবেন ।
জানা গেছে,উত্তরপ্রদেশের রামপুর জেলায় মামার বাড়িতে মানুষ রুবিনা খান । বছর নয়েক আগে উত্তরাখণ্ডের হলদওয়ানির বাসিন্দা শোয়েবের সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয়েছিল । তাঁদের ৩ সন্তানও রয়েছে । কিন্তু শোয়েব সর্বদা তাঁর স্ত্রী রুবিনাকে সন্দেহ করত বলে অভিযোগ । রুবিনা জানান,তাঁর স্বামী তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল । রোজ রোজ মদ্যপান করে এসে তাঁকে মারধর করত । এক সপ্তাহ আগে তিনবার তালাক তালাক তালাক বলে তাঁকে বাড়ি থেকে বের করে দেয় । এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন । কিন্তু তাঁকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনেন প্রেম কুমার । শেষে প্রেমকেই তিনি জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন ।
জানা গেছে,বেরেলির সুভাষ নগর থানা এলাকার মধ্যনাথে অবস্থিত অগস্ত্য মুনি আশ্রমে গিয়ে ধর্মান্তরিত হন রুবিনা । সেখানে পুষ্পা দেবী নাম নিয়ে প্রেম কুমারের গলায় বরমালা পড়িয়ে দেন তিনি । পুষ্পা-প্রেমের বিয়ে দেওয়া পুরোহিত পণ্ডিত কে কে শঙ্খধর জানিয়েছেন,ওই দু’জন তাঁর কাছে এসে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিল । সেই কারনে বৈদিক মতে তিনি তাঁদের বিয়ে দিয়েছেন । এদিকে রুবিনা জানিয়েছেন, বিয়ের কথা কানে যেতেই শোয়েব তাঁদের প্রাণে মারার হুমকি দিচ্ছে । ফলে নিজের ও স্বামীর নিরাপত্তা নিয়ে তিনি এখন খুব চিন্তায় আছেন ।।

তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে টাইমস ১৮ ।

Previous Post

তৃণমূলের ২১ বিধায়ক যোগাযোগ করছে বলে ফের দাবি করলেন মিঠুন

Next Post

অন্তঃসত্ত্বা নারী যা খান, গর্ভের সন্তান কি তার স্বাদ–গন্ধ পায় ?- জানালো ডারহাম বিশ্ববিদ্যালয়

Next Post
অন্তঃসত্ত্বা নারী যা খান, গর্ভের সন্তান কি তার স্বাদ–গন্ধ পায় ?- জানালো ডারহাম বিশ্ববিদ্যালয়

অন্তঃসত্ত্বা নারী যা খান, গর্ভের সন্তান কি তার স্বাদ–গন্ধ পায় ?- জানালো ডারহাম বিশ্ববিদ্যালয়

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.