• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেশে স্ত্রীর গলায় বঁটির কোপ বসালো স্বামী

Eidin by Eidin
September 7, 2021
in রাজ্যের খবর
অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেশে স্ত্রীর গলায় বঁটির কোপ বসালো স্বামী
হাসপাতালে আক্রান্ত বধু । মন্তেশ্বর । মঙ্গলবার ।
8
SHARES
119
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ সেপ্টেম্বর : শিশু সন্তানদের সামনেই বঁটি দিয়ে কোপ মেরে স্ত্রীকে জখম করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ।জখম বধূর নাম আল্পনা দাস । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার বাঘাসন গ্রামে । চিকিৎসার জন্য বধূকে প্রথম নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর হাসপাতালে । পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।পুলিশ বধূর স্বামী উৎপল দাসকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ।বধূর উপর তাঁর স্বামীর এমন নৃশংস অত্যাচারের কথা জেনে প্রতিবাদে সরব হয়েছেন বাঘাসনের বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দম্পতি আল্পনা দাস ও উৎপল দাসের নিজের বাড়ি মন্তেশ্বরের বাঘাসন গ্রামে । তাঁদের দুটি শিশু সন্তান রয়েছে ।পেশায় রাজমিস্ত্রী উৎপল মাসখানেক আগে মন্তেশ্বর হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভাড়া নেন । সেখানেই তাঁরা সন্তানদের নিয়ে থাকা শুরু করেন । মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ ওই ভাড়া বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে ।অভিযোগ,তখনই স্বামী উৎপল দাস রান্নাঘর থেকে বঁটি বের করে এনে শিশুসন্তানদের সামনেই তাঁর স্ত্রী আল্পনার গলায় কোপ মারেন ।বধূর আর্তনাদ ও শিশুদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা উৎপলের ঘরে ছুটে যান । ওই ঘরের মেঝেতে আল্পনাদেবী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা আঁতকে ওঠেন। পরে স্থানীয়রা বধূকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যান ।এই ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনা স্থলে পৌছায় ।
খোঁজ খবর নিয়ে পুলিশ অফিসাররা জানতে পারেন, আল্পনার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তাঁর স্বামী উৎপল । সেই সন্দেহের জন্য উৎপলের সঙ্গে তাঁর স্ত্রী আল্পনার অশান্তি লেগেই থাকতো । মঙ্গলবার বেলায় ফের অশান্তি শুরু হলে উৎপল তাঁর স্ত্রীর গলায় ধারালো বঁটির কোপ মারে । এই এদিন সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা বিষয়ে থানায় কোন অভিযোগ জমা না পড়লেও পুলিশ উৎপলকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে

Previous Post

কাটোয়ায় শুরু হল ‘দুয়ারে কুপন’ কর্মসূচি

Next Post

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ার অভিযোগ, এনআইএর তদন্তের দাবি সাংসদের

Next Post
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ার অভিযোগ, এনআইএর তদন্তের দাবি সাংসদের

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ার অভিযোগ, এনআইএর তদন্তের দাবি সাংসদের

No Result
View All Result

Recent Posts

  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সেমি ফাইনালে ভারতের দুর্দান্ত জয়, ৬ ফেব্রুয়ারী ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে স্কুল পরিদর্শকে পিটিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষক সহ ৮ 
  • তেলেগু সুপারস্টার মোহন বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের ! বাউন্সারদের দিয়ে এসএফআই নেতাদের অপহরণের অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ঈশান কিষাণের বড় লাফ, শীর্ষে অভিষেক শর্মা
  • মন্ত্রীর জনসভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরুরি তলবে বিডিও অফিসে এসে দুঃখ প্রকাশ করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.