• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের সমাজসেবী যুবকের মানবিক উদ্যোগ, ঝাড়খন্ডের শ্রমজীবি পরিবারের শিশু-মহিলাদের বিলি করলেন শীতবস্ত্র

Eidin by Eidin
December 4, 2022
in রাজ্যের খবর
ভাতারের সমাজসেবী যুবকের মানবিক উদ্যোগ, ঝাড়খন্ডের শ্রমজীবি পরিবারের শিশু-মহিলাদের বিলি করলেন শীতবস্ত্র
আদিবাসী শিশুকে শীতবস্ত্র পড়িয়ে দিচ্ছেন শেখ আমির । ভাতার ।
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ ডিসেম্বর : দিন দুই ধরে জাঁকিয়ে শীত পড়েছে । এই ঠান্ডার মাঝেই দুধের শিশুদের সঙ্গে করে মাঠে নিয়ে গিয়ে ধান কাটার কাজ করছেন ঝাড়খন্ডের পরিযায়ী শ্রমিক দম্পতিরা ৷ এদিকে জমির আলের মধ্যে তাঁদের শিশুদের ঠান্ডায় কাঁপতে দেখে থাকতে পারেননি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শেখ আমির নামে এক সমাজসেবী যুবক । শেষে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে এদিন রবিবার বেশ কিছু আদিবাসী মহিলা ও তাঁদের শিশুদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র । যুবকের এই প্রকার মানবিকতায় আপ্লুত মুরাতিপুরে কাজে আসা পরিযায়ী শ্রমিকরা । ওই মুসলিম যুবকের প্রশংসায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা ।
জানা গেছে,কিছুদিন ধরে আমন ধান কাটার মরশুম শুরু হয়েছে এলাকায় অধিকাংশ চাষীরা হারভেস্টর মেশিন দিয়ে মাঠ থেকে ধান তোলার কাজ করলেও খড়ের জন্য কিছু চাষি হাতে ধান কাটাচ্ছেন । আর এই কাজের জন্য তাঁরা মূলত বিহার ও ঝাড়খণ্ডের আদিবাসী জনমজুরদের উপর নির্ভরশীল । মুরাতিপূরের বাসিন্দা এমনই তিন চাষির ধান কাটতে এসেছে ঝাড়খণ্ডের বেশ কিছু শ্রমজীবি মানুষ । তাঁরা সঙ্গে করে এনেছেন তাঁদের শিশুদেরও । প্রতিদিন সকালে মাঠে কাজে যাওয়ার সময় ১ থেকে ৭ বছর বয়সী শিশুদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তাঁরা ।


শেখ আমির বলেন,’দিন কয়েক হল ব্যাপক ঠাণ্ডা পড়েছে । তারই মাঝে একদিন মাঠে গিয়ে দেখি কয়েকটি শিশু জমির আলের উপরে জবুথবু হয়ে বসে আছে । তাদের গায়ে একটা করে ফিনফিনে জামা । ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছিল শিশুগুলো । দেখে মনটা খুব খারাপ হয়ে গেল । তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি বন্ধুবান্ধবের কাছে চাঁদা সংগ্রহ করে ওই সমস্ত আদিবাসী শিশু ও তাদের মায়েদের শীতবস্ত্র কিনে দেবো ।’
জানা গেছে, শেখ আমির তাঁর বন্ধু আনোয়ার, সামিম, মহম্মদ আনারুল ইসলামদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করেন । আমিরের কাছে একথা শোনার পর এক কথাতেই তাঁরা আর্থিক সহায়তা দিতে রাজি হয়ে যান । তারপর বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা টাকার সাথে নিজে কিছু টাকা দিয়ে শিশু ও মহিলাদের জন্য শীতবস্ত্র এবং পুরুষদের জন্য একটি করে কম্বল কিনে আনেন আমির । এদিন মাঠে গিয়ে নিজের হাতে শিশুদের শীতের পোশাক পড়িয়ে দিয়ে আসেন তিনি । পাশাপাশি মহিলাদে হাতে একটি করে শীতবস্ত্র ও পুরুষদের হাতে একটি করে কম্বল তুলে দেন ।
মুরাতিপুরে ধান কাটার কাজে আসা নীলমনি হাঁসদা, সীতা মূর্মুরা বলেন,’আমদের জনমজুরি করে পেট চলে । ঝাড়খণ্ডে কোনো কাজ নেই তাই বর্ধমানের মুরাতিপুরে ধান কাটার কাজে এসেছি । মরশুমে যেটুকু কাজ পাই সেই উপার্জনেই আমাদের সারা বছর কোনো রকমে সংসার চলে । বাচ্ছাদের শীতের পোশাক কি করে কিনে দেবো ?’ এদিন মুরাতিপুরের ওই যুবকের কাছ থেকে শীতবস্ত্র পেয়ে তাঁরা খুশি প্রকাশ করেছেন । পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই যুবককে ।।

Previous Post

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো বাংলাদেশের দুই গ্রামের বাসিন্দা, নিহত ১, আহত ২০

Next Post

স্বামীর সঙ্গে অশান্তির জেরে আয়রন পাউডার খেয়ে আত্মঘাতী গৃহবধু

Next Post
স্বামীর সঙ্গে অশান্তির জেরে আয়রন পাউডার খেয়ে আত্মঘাতী গৃহবধু

স্বামীর সঙ্গে অশান্তির জেরে আয়রন পাউডার খেয়ে আত্মঘাতী গৃহবধু

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.