• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাশ্মীরি পন্ডিতদের গনহত্যায় চুপ, পাহেলগাম হামলায় নেই কোনো ক্ষোভ ; কিন্তু বারবার ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষোদগার করা খামেনির হত্যার প্রতিবাদে নেতানিয়াহু- ট্রাম্পের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ মেহবুবা মুফতির  

Eidin by Eidin
March 4, 2026
in দেশ
কাশ্মীরি পন্ডিতদের গনহত্যায় চুপ, পাহেলগাম হামলায় নেই কোনো ক্ষোভ ; কিন্তু বারবার ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষোদগার করা খামেনির হত্যার প্রতিবাদে নেতানিয়াহু- ট্রাম্পের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ মেহবুবা মুফতির  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৪ মার্চ : কাশ্মীরি হিন্দু পন্ডিতদের গণহত্যা নিয়ে কোনো দিন উচ্চবাচ্চ নেই । পাহেলগাম সন্ত্রাসী হামলায় রাস্তায় নেমে ছিল না বিক্ষোভ । শেহবাজ শরীফ বা পাকিস্তানের কোনও পোস্টার পোড়ানো হয়নি । কিন্তু বারবার ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষোদগার করা ইরানের নৃশংস স্বৈরশাসক আয়াতুল্লাহ আলি খোমেনির হত্যায় প্রতিক্রিয়া জানাতে বিন্দুমাত্র বিলম্ব করলেন না জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি । ইরানের উপর ইসরায়েলি ও মার্কিন হামলার প্রতিবাদে আজ বুধবার (৪ মার্চ, ২০২৬) শ্রীনগরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টার পুড়িয়েছেন মেহবুবা মুফতি । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করে মেহবুবা মুফতি লিখেছেন, “যারা আপনার সাথে আছে আমি শান্তিপূর্ণভাবে তাদের সাথে আছি এবং যারা আপনার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমি কেয়ামত পর্যন্ত দাঁড়াবো।’ 

এদিকে মেহবুবা মুফতি এই কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে । একজন এক্স ব্যবহারকারী লিখেছেন,’কাশ্মীরি হিন্দুদের গণহত্যায় ইয়াসিন মালিক বা বিচ্ছিন্নতাবাদীর কোনও পোস্টার পোড়ানো হয়নি। পাহেলগাম হামলায় শেহবাজ শরীফ বা পাকিস্তানের কোনও পোস্টার পোড়ানো হয়নি।কিন্তু খামেনির মতো স্বৈরশাসক নিহত হওয়ার সাথে সাথে মেহবুবা মুফতি নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের পোস্টার পোড়ান । উমাহ গুরুত্বপূর্ণ, হিন্দুরা গুরুত্বপূর্ণ নয়।’

•Genocide of Kashmiri Hindus
No posters of Yasin Malik or Separatist burned.

•Pahalgam attack
No posters of Shehbaz Sharif or Pakistan burned.

•But as soon as dictator like Khamenei is killed,

Mehbooba Mufti burns posters of Netanyahu and Donald Trump

B'coz Umah matters,… pic.twitter.com/IvhftTMBJj

— ThtKashmiriGuy (@ThtKashmiriGuy) March 4, 2026

আর একজন এক্স ব্যবহারকারী লিখেছেন,’মেহবুবা মুফতি ইরানের উপর আক্রমণ এবং খামেনির সমর্থনে ট্রাম্প এবং নেতানিয়াহুর পোস্টার পুড়িয়েছেন।  পহেলগামের ঘটনাটি ঠিক তার বাড়ির উঠোনে ঘটেছিল। তিনি প্রতিবাদে একটি কথাও বলেছিলেন? রাস্তায় ক্ষোভ প্রকাশ করা বা সন্ত্রাসীদের পোস্টার পোড়ানো তো দুরের কথা !’ 

Mehbooba Mufti burns posters of Trump and Netanyahu for attacks on Iran and in support of mσnster Khamenei.

Pahalgam happened right in her backyard. She did say a word in protest, forget outraging on streets or burning posters of terrσrists!pic.twitter.com/wxTYLN9tHV

— Alpakanya (@Alpakanya) March 4, 2026

ভারত সম্পর্কে খোমিনির কি দৃষ্টিভঙ্গি ছিল ? 

অভিযোগ ওঠে যে আলি খামেনি ১৯৯০-এর দশকে কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত ছিলেন । কাশ্মীরি জিহাদিদের জন্য তৈরি সাহিত্য ইরানে ছাপা হত। খামেনি সর্বদা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করতেন। এমনকি পহেলগাম হামলার আগে হামাসের সন্ত্রাসীরা প্রশিক্ষণের জন্য পাকিস্থান অধিকৃত কাশ্মীরে এসেছিল। আর এই হামাস হল ইরানের লালিত-পালিত একটি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ।

অপারেশন সিন্দুরের সময় খামেনি পাকিস্তানকে ড্রোন সরবরাহ করেছিলেন। চীন, ইরান উভয়কেই  পাকিস্তান অস্ত্র সরবরাহ করে। ২০২০ সালের ৫ মার্চ একটি  টুইটে খামেনির ভারতের হিন্দুদের সম্পর্কে  লিখেছিলেন, ‘ভারতে মুসলিমদের গণহত্যায় সারা বিশ্বের মুসলমানদের হৃদয় শোকাহত। ভারত সরকারের উচিত উগ্র হিন্দু এবং তাদের দলগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং মুসলিমদের গণহত্যা বন্ধ করা, যাতে ভারত ইসলামের জগৎ থেকে বিচ্ছিন্ন না হয়।’ তিনি ইন্ডিয়ান মুসলিম ডেঞ্জার হ্যাশট্যাগও ব্যবহার করেছিলেন ।। 

Previous Post

সৌদির সঙ্গে চুক্তির কারনে ইরান যুদ্ধে অংশ নিতে চলেছে পাকিস্তান 

Next Post

বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 

Next Post
বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 

বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 

No Result
View All Result

Recent Posts

  • শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজ টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল আমেরিকা 
  • বর্ধমানে জাতীয় সড়কে বরযাত্রী বাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে খাক হল গোটা বাস 
  • কাশ্মীরি পন্ডিতদের গনহত্যায় চুপ, পাহেলগাম হামলায় নেই কোনো ক্ষোভ ; কিন্তু বারবার ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষোদগার করা খামেনির হত্যার প্রতিবাদে নেতানিয়াহু- ট্রাম্পের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ মেহবুবা মুফতির  
  • সৌদির সঙ্গে চুক্তির কারনে ইরান যুদ্ধে অংশ নিতে চলেছে পাকিস্তান 
  • ‘প্রায় প্রতিদিনই আমাকে যৌন নির্যাতন করা হয়’ : চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী আয়েশা খান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.