• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুকুরে ধান বোঝাই গাড়ি উলটে চালকের সলিল সমাধি

Eidin by Eidin
December 22, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
পুকুরে ধান বোঝাই গাড়ি উলটে চালকের সলিল সমাধি
9
SHARES
131
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : পুকুরের জলে ধান বোঝাই টাটা ৪০৭ গাড়ি উলটে সলিল সমাধি হল চালকের । মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে কেতুগ্রামের সীতাহাটি গ্রামে । মৃত চালকের নাম নিত্যগোপাল রায় (৫৭)। কেতুগ্রামের উদ্ধারণপুর গ্রামে তাঁর বাড়ি । গ্রামবাসীরা ট্রাক্টরের সাহায্যে দড়ি বেঁধে পুকুরের জল থেকে গাড়িটি তোলে । পরে গাড়ির চালকের দেহটি উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ।
জানা গেছে,কেতুগ্রামের এনায়েতপুর গ্রামের বাসিন্দা এক ব্যবসায়ীর ওই দূর্ঘটনাগ্রস্থ টাটা ৪০৭ গাড়িটি । দীর্ঘদিন ধরে ওই গাড়ির চালকের কাজ করতেন নিত্যগোপাল রায় । এদিন বিকেলে সীতাহাটি গ্রামের দাসপাড়ায় এক কৃষকের বাড়ি থেকে ধান বোঝাই করে ফিরছিল গাড়িটি । খুব সাবধানে ধীর গতিতে গ্রামের ঢালাই রাস্তা ধরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন নিত্যগোপালবাবু । কিন্তু একে ঢালাইয়ের রাস্তাতে একাধিক ফাটল, তার উপর জলের পাইপলাইন বসানোর কাজের পর খালে সদ্য মাটি ফেলা হয়েছিল । সেই কারনে টাটা ৪০৭ গাড়ির খালাসি নিচে নেমে চালককে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল । কিন্তু দূর্ভাগ্যবশত পাইপলাইনের জন্য কাটা খালে সদ্য দেওয়া মাটিতে গাড়ির একটা চাকা বসে যায় । আর তারপরেই গাড়িটি উলটে পড়ে পুকুরের জলে । গাড়ির ভিতর থেকে বের হতে না পারায় সলিল সমাধি হয় গাড়ি চালক নিত্যগোপাল রায়ের ।
জানা গেছে,গাড়িটি জল থেকে তোলার পর দেখা যায় যে নিত্যগোপালবাবুর পা’দুটি বেড়িয়ে আছে চালকের পাশের জানালা দিয়ে । আর এতেই প্রমান যে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি । কিন্তু গাড়ি থেকে বের হওয়ার আগেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারের লোকজন ।।

Previous Post

‘শর তন সে জুদা’র হুমকি দিল মুসলিম যুবক, ‘সন্ত্রাসী ভক্ত’দের নির্মুল করার আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী

Next Post

শ্রীলঙ্কায় ৬ দিনে গ্রেফতার ১০ হাজারের বেশি অপরাধী

Next Post
শ্রীলঙ্কায় ৬ দিনে গ্রেফতার ১০ হাজারের বেশি অপরাধী

শ্রীলঙ্কায় ৬ দিনে গ্রেফতার ১০ হাজারের বেশি অপরাধী

No Result
View All Result

Recent Posts

  • এক চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমরান খান ; প্রতিবাদে বিক্ষোভ রত পিটিআই নেতাদের খাবার ও জল বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার 
  • তিন দশক ধরে গোপনে বসবাস করছিল পাকিস্তানি মা ও মেয়ে, অবশেষে গুপ্তচরবৃত্তি এবং গোপন তথ্য পাচারের অভিযোগে মামলা দায়ের করল ইউপি পুলিশ 
  • রাজপাল যাদবের জামিন আটকে গেল! ১.৫ কোটি টাকা দিলেই মিলবে মুক্তি 
  • শিবরাত্রিতে মন্দিরে পূজো করার সময় মোমবাতির আগুনে গুরুতর দগ্ধ একাদশ শ্রেণীর ছাত্রী 
  • সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.