• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দাউদাউ করে জ্বলে উঠল আউশগ্রামের জঙ্গলমহল, অল্পের জন্য বেঁচে গেল বন্যপ্রাণীরা   

Eidin by Eidin
March 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দাউদাউ করে জ্বলে উঠল আউশগ্রামের জঙ্গলমহল, অল্পের জন্য বেঁচে গেল বন্যপ্রাণীরা   
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০২ মার্চ : আজ সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের জঙ্গলমহলে ঝড়ে পড়া শুকনো পাতায় আগুন লেগে ভয়াবহ আকার ধারন করে । প্রায় ১০ হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় । যদিও বনবিভাগ ও দমকল বাহিনীর প্রায় ঘন্টা চারেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । বন আধিকারিকদের অনুমান যে  জঙ্গলের মধ্যে গবাদিপশু চড়াতে এসে পশুপালকদের মধ্যে কেউ কেউ মজাচ্ছলে শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়।তা থেকেই আগুন ছড়ায়।

জানা গেছে,এদিন দুপুর প্রায় একটা নাগাদ প্রেমগঞ্জ এলাকার জঙ্গলে আচমকা আগুন লাগে । নিমেষের মধ্যে আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে । আগুন লাগার বিষয়টি বনবিভাগের ফায়ার অ্যালার্ট ব্যবস্থায় ধরা পড়ে । এরপর অত্যন্ত দ্রুততার সঙ্গে বনবিভাগের কর্মীরা ফায়ার ব্লোয়ার মেশিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন । প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করেন । ইতিমধ্যে চলে আসে দমকলবাহিনী । এরপর বনবিভাগ ও দমকলকর্মীদের মিলিত প্রচেষ্টায় ঘন্টা চারেক পর আগুন নিয়ন্ত্রণে আসে । 

বনবিভাগের পানাগড় রেঞ্জের আধিকারিক সুদীপ ব্যানার্জি জানিয়েছেন, ফায়ার ব্লোয়ার মেশিন এবং দমকল বিভাগের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। শালগাছগুলি সুরক্ষিত আছে। বন্যপ্রাণীদের ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর নেই । উল্লেখ্য, গত রবিবারেও সোয়াই বিট এলাকাতেও জঙ্গলে আগুন লাগে । এক্ষেত্রেও অগ্নিকাণ্ডের ঘটনা মনুষ্য সৃষ্টি বলে জানা যায় ।। 

Previous Post

“বাংলাদেশি” চিহ্নিত করার পরেও লাভলি খাতুন ও বিউটি মন্ডলের নাম চুড়ান্ত ভোটার তালিকায়, অথচ “ডিলিটেড” বিডিও-বিএলও ও পুরসভার কাউন্সিলর ; ফের কাঠগড়ায় নির্বাচন কমিশন 

Next Post

“কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 

Next Post
“কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 

"কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি" : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 
  • “কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 
  • দাউদাউ করে জ্বলে উঠল আউশগ্রামের জঙ্গলমহল, অল্পের জন্য বেঁচে গেল বন্যপ্রাণীরা   
  • “বাংলাদেশি” চিহ্নিত করার পরেও লাভলি খাতুন ও বিউটি মন্ডলের নাম চুড়ান্ত ভোটার তালিকায়, অথচ “ডিলিটেড” বিডিও-বিএলও ও পুরসভার কাউন্সিলর ; ফের কাঠগড়ায় নির্বাচন কমিশন 
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে দুবাইয়ে আটকে পড়া অভিনেত্রী নার্গিস ফাখরি বললেন : “উদ্বেগ আর ভয়ে ঘুমাতে পারছি না’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.