• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রবল বৃষ্টিতে শুরুই হল না আইপিএল ২০২৩- এর ফাইনাল ম্যাচ

Eidin by Eidin
May 28, 2023
in খেলার খবর
প্রবল বৃষ্টিতে শুরুই হল না আইপিএল ২০২৩- এর ফাইনাল ম্যাচ
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৮ মে : প্রবল বৃষ্টিতে শুরুই হল না আইপিএল ২০২৩- এর ফাইনাল ম্যাচ । রবিবার গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং গুজরাটের মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল । স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শক উপস্থিত হয়েছিল । কিন্তু আইপিএল-এর ম্যাচ শুরু হওয়ার আগেই ঝড়ো ব্যাটিং শুরু করে দেয় বৃষ্টি । থেমে থেমে প্রবল বৃষ্টি চলে । আহমেদাবাদে এক ঘণ্টায় প্রায় দেড় ইঞ্চি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর । বৃষ্টিপাতের পাশাপাশি চলে শিলাবৃষ্টি । শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ বাতিল করে দেওয়া হয় । সোমবার রিজার্ভ ডে-তে ম্যাচটির খেলা হবে । একই টিকিটে সোমবার ম্যাচ দেখতে পারবেন দর্শকরা ।
এদিকে আহমেদাবাদের রাস্তা জলে প্লাবিত হয়ে গেছে । ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি আহমেদাবাদের বাসিন্দাদের তাপ থেকে আংশিক স্বস্তি দিয়েছে । কিন্তু অন্যদিকে আইপিএলের ফাইনাল ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা । এদিন ৬ টা নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল । কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। আহমেদাবাদ সহ জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইতে শুরু করে ।স্যাটেলাইট, এসজি হাইওয়ে, বস্ত্রাপুর, সারখেজসহ আহমেদাবাদ জুড়ে প্রবল বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়েছে । সোমবারেও ফাইনাল ম্যাচ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে । কারন আগামী দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।।

Previous Post

কট্টরপন্থী এরদোগানের উপরেই আস্থা রাখলো তুর্কির জনগন

Next Post

উত্তরপ্রদেশের হারদোই-এ মুরগির খামারের মালিককে ইঁট দিয়ে থেঁতলে খুন

Next Post
উত্তরপ্রদেশের হারদোই-এ মুরগির খামারের মালিককে ইঁট দিয়ে থেঁতলে খুন

উত্তরপ্রদেশের হারদোই-এ মুরগির খামারের মালিককে ইঁট দিয়ে থেঁতলে খুন

No Result
View All Result

Recent Posts

  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে বিদ্যুতের সংযোগে হাজার হাজার টাকার বিল পেয়ে রাতেই ঘুম উড়ে গেছে মোথাবাড়ির ৫০ টি বিপিএল পরিবারের 
  • ছত্তিশগড়ের বিজাপুরে ২০ জন মহিলাসহ ৩০ জন নকশালের আত্মসমর্পণ 
  • অভাবের তাড়নায় রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি করছে পাকিস্তানিরা ; চুরি আটকাতে “নর্দমা আইন” আনলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.