• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 

Eidin by Eidin
February 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১০ ফেব্রুয়ারী : বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল ভেঙে দেওয়ার ঘটনা ঘটল এই বাংলায় । এমনই রাজনৈতিক প্রতিহিংসার নজির দেখা গেলো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার গোবর্ধনপুর গ্রামে । এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির । বিজেপির মঙ্গলকোট বিধানসভার ৪ নম্বর মণ্ডল সভাপতি ঝুলন গোষ্বামী বলেন,’বিষয়টি নিয়ে আমরা মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি।’ যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে । 

জানা গিয়েছে, গোবর্ধনপুর গ্রামের যে সীমানাপ্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ওই জায়গার মালিক চট্টোপাধ্যায় পরিবার । তাঁদের কেউ এখন গ্রামে থাকেন না। গ্রামে শিবতলার কাছে চট্টোপাধ্যায় পরিবারের একটি ফাঁকা জায়গা চায়না পিলার দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেই প্রাচীরের একাংশে সোমবার সকালের দিকে দেওয়াললিখন করে বিজেপি । বিজেপির ২১৫ নম্বর বুথের সভাপতি তাপস পাল বলেন,’সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাকই ছিল৷ কিন্তু আজ মঙ্গলবার সকালে গিয়ে দেখি যে অংশগুলিতে আমাদের দলের প্রতীক আঁকা ও লেখা ছিল, সেই অংশগুলি ভেঙে দেওয়া হয়েছে ।’ তার অভিযোগ, ‘ভোটের ফলাফলে বরাবরই আমাদের বুথে বিজেপি লিড করে । সেই আক্রোশেই তৃণমূল রাতের অন্ধকারে এই কাজ করেছে বলে আমাদের সন্দেহ ।’ 

যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি রামকেশব ভট্টাচার্য। তার কথায়,’বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ।’

 প্রসঙ্গত,রাজ্যের রাজনৈতিক হিংসা কবলিত এলাকাগুলির মধ্যে অন্যতম হল মঙ্গলকোট । বামফ্রন্টের শাসনকালে গোটা মঙ্গলকোট জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ ছিল । তৃণমূল আসার পরেও প্রথম দিকে খুন,সংঘর্ষ,গোলাগুলির একাধিক ঘটনা ঘটেছে । তবে সাম্প্রতিক বছরগুলিতে তেমন বড় ধরনের কোনো রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি । কিন্তু ২০২৬ শের ভোটের আবহে মঙ্গলকোটে গোবর্ধনপুর গ্রামের এহেন ঘটনায় সিঁদূরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা ।।  

Previous Post

দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 

Next Post

বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন

Next Post
বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন

বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 
  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.