• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের “বাংলাদেশি” মহিলা প্রধানের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে দিল নির্বাচন কমিশন !  

Eidin by Eidin
February 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূলের “বাংলাদেশি” মহিলা প্রধানের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে দিল নির্বাচন কমিশন !  
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর প্রক্রিয়া চলাকালীন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল পরিচালিত মেরতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসকে নিয়ে বহু বিতর্ক হয়েছিল । বিজেপির অভিযোগ ছিল যে সন্তোষীদেবী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে স্থানীয় এক প্রৌঢ় দম্পতিকে বাবা-মা সাজিয়ে ভোটার কার্ড করে নিয়েছেন । ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য মহকুমা ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বিজেপি । অবশেষে আজ শনিবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায় যে সন্তোষী দাসের নামের পাশে ‘Deleted’ লেখা রয়েছে, অর্থাৎ তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গেছে জেলা জুড়ে । 

জানা গিয়েছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে চন্ডিপুর বুথ থেকে তৃণমূল কংগ্রেসের টিকেটে নির্বাচিত হন সন্তোষী দাস । তাকে প্রধান করে দল । এতদিন সব ঠিকঠাক চললেও এসআইআর আবহে হাটে হাঁড়ি ভেঙে দেয় বিজেপি । বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর বিরুদ্ধে ‘বাংলাদেশের বাসিন্দা’ হওয়ার অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে বিজেপি ও কালনার এক বাসিন্দা মহকুমা শাসক ও পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দেন । এরপর আজ বিএলও-এর হাতে চুড়ান্ত ভোটার তালিকা পৌঁছানোর পর দেখা যায় যে সন্তোষী দাসের ভোটার কার্ডের উপর “ডিলিটেড” লেখা রয়েছে । 

যদিও সন্তোষী দাস জানান, নতুন ভোটার তালিকা এখনও তাঁর হাতে পৌঁছায়নি, তাই বিস্তারিত না জেনে তিনি কোনও মন্তব্য করতে চান না। অন্যদিকে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জির দাবি,’একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কালেখাতলা ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের নাম তালিকায় রয়ে গেছে, কিন্তু তৃণমূল প্রধানের নাম বাদ পড়েছে ।’ তবে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি।।

Previous Post

কালনায় ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু 

Next Post

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মৃত ১, ব্যাপক  ক্ষয়ক্ষতি 

Next Post
সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মৃত ১, ব্যাপক  ক্ষয়ক্ষতি 

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মৃত ১, ব্যাপক  ক্ষয়ক্ষতি 

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়ায় বোমার মশলাসহ ধরা পড়ল মুর্শিদাবাদের দুষ্কৃতী 
  • তথ্যগত অসঙ্গতির কারনে বহু বিএলও-এর নাম ’বিচারাধীন’ তালিকায়, তোলপাড় পূর্ব বর্ধমানের কাটোয়া 
  • সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মৃত ১, ব্যাপক  ক্ষয়ক্ষতি 
  • তৃণমূলের “বাংলাদেশি” মহিলা প্রধানের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে দিল নির্বাচন কমিশন !  
  • কালনায় ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.