• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অনুগত আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে চাপে ফেলে দিল নির্বাচন কমিশন

Eidin by Eidin
March 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অনুগত আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে চাপে ফেলে দিল নির্বাচন কমিশন
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মার্চ : অনুগত আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাপে ফেলে দিল নির্বাচন কমিশন৷ বিধানসভার ভোটের নির্ঘন্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নজিরবিহীনভাবে সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে পুলিশপ্রধান ও কলকাতার পুলিশ কমিশনারকে । 

উল্লেখ্য,মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর ভূমিকা নিয়ে প্রায়ই প্রশ্ন তুলতে দেখা গেছে বিজেপিকে৷ বিশেষ করে এসআইআর চলাকালীন নির্বাচন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির । এবারে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়ে মুখ্যসচিব করা হয়েছে দুষ্মন্ত নারিওয়ালাকে । এছাড়া স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সংঘমিত্রা ঘোষকে। 

পাশাপাশি, পীযূষ পাণ্ডের পরিবর্তে নতুন ডিজিপি করা হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। মমতা ব্যানার্জির ‘অত্যন্ত অনুগত’ বলে পরিচিত কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অজয় নন্দকে। তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আর এর প্রতিবাদে আজ সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা । অন্যদিকে, কমিশনের যুক্তি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই কড়া পদক্ষেপ । নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “পায়দাস আমলা ও পুলিশ কর্তাদের দিয়ে কখনো সুষ্টভাবে ভোট করা সম্ভব হত না ।”

Previous Post

প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা 

Next Post

আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  

Next Post
আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  

আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  

No Result
View All Result

Recent Posts

  • আমলা-পুলিশ কর্তাদের সরানোর পর এবার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন  
  • অনুগত আমলা ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে চাপে ফেলে দিল নির্বাচন কমিশন
  • প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা 
  • আচরণবিধি লাগু হতেই বাংলাদেশ সংলগ্ন হিলি সীমান্তে কড়া নজরদারি, শুরু হল দিনরাত নাকা চেকিং 
  • সন্তানের বাবা হতে চলেছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.